বৃটিশ লেবার পার্টির এমপি জো কক্স গুলি ও ছুরিকাঘাতে নিহত
বৃটিশ লেবার পার্টির এমপি জো কক্স গুলি ও ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিজের নির্বাচনী এলাকা বাটলে ও স্পেনে বৃহস্পতিবার হামলার শিকার হন তিনি। ঘটনাস্থল থেকে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ এ খবর নিশ্চিত করেছে। নিহত জো কক্স ইউরোপীয় ইউনিয়নে বৃটেনের থাকা না থাকা নিয়ে গণভোটের প্রচার চালাচ্ছিলেন। এ ঘটনার পর গণভোটের প্রচার বন্ধ হয়ে গেছে। আগামী সপ্তাহে এ গণভোট হওয়ার কথা রয়েছে।
বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়, পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পূর্বে ও গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি ‘বৃটেন ফার্স্ট’ বলে চিৎকার দিচ্ছিলেন। বৃটেনের উগ্র ডানপন্থি দলের সঙ্গে এ বক্তব্যের স¤পর্ক থাকতে পারে। হামলায় আরও একজন আহত হয়েছেন। দুই সন্তানের জননী ৪১ বছর বয়সী কক্স ২০১৫ সালে ইয়র্কশায়ারের বাটলে ও ¯েপন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পার্লামেন্টে প্রবেশের আগে, তিনি ত্রাণসংস্থা অক্সফাম ও প্রো-ইউরোপিয়ান প্রচারাভিযান চালায় এমন এক সংগঠনে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন, বৃটিশ প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্য ও রাজনীতিবিদরা। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!