বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র বর্ণাঢ্য অভিষেক
নিউইয়র্ক: ঐক্যবন্ধ কমিউনিটি গড়ার প্রত্যয়ে সমাপ্ত হয়েছে অন্যতম আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক’র নতুন কমিটির কর্মকর্তাদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১০ ডিসেম্বর শনিবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি হল। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে তিনপর্বে সাজানো অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। প্রথমে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক হাজী মোহাম্মদ আলী। পরিচালনা করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎক ডা: এনামুল হক। উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা সরকার ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সোসাইটির নর্থ আমেরিকা ইনকের সাবেক সভাপতি এস.এম জাহাঙ্গীর, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি বাবুল চৌধুরী, রাজনীতিবিদ মাওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান, ব্রাক্ষণবাড়িয়া কমিউনিটির সভাপতি রহিজ উদ্দিন, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল বাসার মিলন, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন মজুমদার, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আব্দুল হাকিম মিয়া, কুমিল্লা মহানগর সোসাইটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কার্যকরী সদস্য সারওয়ার খান বাবু, চট্টগ্রাম সমিতির নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী।
দ্বিতীয় পর্ব ছিল নতুন কমিটির শপথানুষ্ঠান। এতে কার্যনিবার্হী সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শামসুউদ্দিন আহমেদ শামীম। এ সময়ে উপস্থিত ছিলেন, অপর নির্বাচন কমিশনার আবু মুছা, হাসান মাহমুদ সোহেল। শপথের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এ সরকারের হাতে সমিতির কাগজপত্র ও হিসেব বুঝিয়ে দেন সাবেক সাধারণ সম্পাদক ইউনুস সরকার ও মিয়া মোহাম্মদ দুলাল। এরপর সভা সমিতির সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর এ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ডা: এনামুল হক, সরকার ইসলাম ও এস.এম জাহাঙ্গীর। বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠনগুলো নিজেদের পাশাপাশি সমাজজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমিতির সম্মানে প্রতিহিংসার উর্ধে কাজ করার আহবান জানিয়ে তারা বলেন, বৃহত্তর কুমিল্লা সমিতিকে সামাজিক ও কল্যাণমূলক কাজে আরো অধিকতর ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন উদযাপন কমিটির সদস্য সচিব মো: এ সিদ্দিক পাটোয়ারী। এরপর নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের উপস্থিত সকলে করতালি ও ফুল দিয়ে বরণ করেন এবং অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আনোয়ারুল ইসলাম, কাজী তোফায়েল ইসলাম, নাদির এ আইয়ূব, মামুন মিয়াজী, ফখরুল ইসলাম মাছুম, আবু জাফর ইকরাম, শাকিল মিয়া, আলমগীর খান, মাজেদ ভূইঁয়া, আকতার হামিদ, চুন্নু, সাইফুল ইসলাম লিটন, হারুন, আনোয়ার হোসেন তালুকদার স্বপন, মো: তুহিন, মো: আব্দুল হান্নান, মো: আলম, রুহুল আমিন সরকার, ফেরদাউস আলম ভূইঁয়া, মনিরুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, মাসুদ আলম, মো: কবির হোসেন, সাঈদুল ইসলাম, মো: তাজুল ইসলাম।
তৃতীয় পর্ব ছিল সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাহবুব, জিনাত রেহানা রত্না, রোকসানা মির্জা ও ফারিহা হাসান।
অনুষ্ঠান উদযাপন কমিটিতে ছিলেন, আহবায়ক হাজী মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক হাজী মো: ইসমাঈল মিয়া, মিজানুর রহমান, সদস্য সচিব: মো: এ সিদ্দিক পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব: মো: ইকবাল খাঁন, প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, সমন্বয়কারী হাতেম আলী মারোয়ান, দুলাল চন্দ্র দেবনাথ, পৃষ্ঠপোষক মো: মনিরুল আলম দিপু, শরীফ আনিসুজ্জামান রিপন, সার্বিক তত্বাবধানে মিয়া মোহাম্মদ দুলাল, সার্বিক সহযোগিতায় মো: ইউনুস সরকার, আমানত হোসেন আমান, বাছেদ ভূইঁয়া, জাকির হোসেন, মো: আলী আকবর কিশোর, ফারিহা হাসান। অভ্যর্থনা হাজী খবির উদ্দিন এ ভূইঁয়া, হাজী মো: নূরুল ইসলাম, উদযাপন কমিটির উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, মঞ্জরুল আলম হারুন, কাজী তোফায়েল ইসলাম, আমির খান জাকির, মামুন মিয়াজী, ফখরুল ইসলাম মাছুম, শরীফ আনিসুজ্জামান রিপন, বিজয় কৃঞা সাহা, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ খালেক (বরুরা)।
নতুন কমিটির অভিষিক্তরা হলেন: সভাপতি-আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি- হাজী খবিরউদ্দিন এ ভূইঁয়া, সহ সভাপতি- হাজী মোহাম্মদ আলী, মিয়া মোহাম্মদ দুলাল, সাধারণ সম্পাদক-মো: জাহাঙ্গীর এ সরকার, সহ সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক-মো: আমানত হোসেন (আমান), কোষাধ্যক্ষ বাছেদ ভূইঁয়া, দপ্তর সম্পাদক-জাকির হোসেন, প্রচার সম্পাদক- মো: এ সিদ্দিক পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- ইকবাল খান, সমাজ কল্যাণ সম্পাদক- আবুল খায়ের আকন্দ, মহিলা সম্পাদিকা- ফারিয়া হাসান, কার্যকরী সদস্য- মো: ইউনুস সরকার, হাতেম আলী মারোয়ান, হাজী মো: ইসমাঈল মিয়া, হাজী মো: নুরুল ইসলাম, মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, মো: মনিরুল আলম দিপু, মো: মিজানুর রহমান, মো: আলী আকবর কিশোর।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ