Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র ইফতার পার্টি ২৭ মে, বনভোজন ২৯ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: January 24, 2018 | 9:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক এর ইফতার পার্টি ও বনভোজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গত ২২ জানুয়ারী জ্যাকসন হাইটসে সমিতির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ইফতার পার্টি আগামি ২৭ মে রবিবার ব্রুকলীনে এবং বনভোজন ২৯ জুলাই অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডে। ইফতার ও বনভোজনের স্থান পরে মিডিয়ার মাধ্যমে জানানো হবে। সভায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খবিরউদ্দিন এ ভূইঁয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর এ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: এনামুল হক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম। আলোচনায় অংশগ্রহন করেন, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সহ সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ বাছেদ ভূইঁয়া, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো: এ সিদ্দিক পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল খান, সমাজ কল্যাণ সম্পাদক- আবুল খায়ের আকন্দ, কার্যকরী সদস্য- মো: ইউনুস সরকার, হাতেম আলী মারোয়ান, হাজী মো: নুরুল ইসলাম, মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, মো: মনিরুল আলম দিপু, মো: মিজানুর রহমান, মো: আলী আকবর কিশোর। ইফতার পার্টি ও বনভোজন উদযাপনে স্বল্পসময়ের মধ্যে উপ-কমিটি গঠন করা হবে। সমিতির পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লাবাসী ও কমিউনিটির সকলকে ইফতার পার্টি ও বনভোজনে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন। উল্লেখ্য, সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী বাংলাদেশ সফরে থাকায় অবশিষ্ট সময়ের জন্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন হাজী খবিরউদ্দিন এ ভূইঁয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ