Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ’র ইফতার মাহফিলে বিশ্বশান্তি কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: June 14, 2017 | 5:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : কমিউনিটর কল্যাণসহ বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের ইফতার মাহফিল। গত ১০ জুন রবিবার এ উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয় জ্যাকসন হাইটসের হাঠবাজার পার্টি হলে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইঁয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম। মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির ষ্ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান এম এ আজিজ, সাধারণ সম্পাদক রুহুল আমি সিদ্দিকী, কর্মকর্তাদের মধ্যে আকতারুজ্জামান, এবিএম হুমায়ন কবির, খোরশেদ আলম মেম্বার, আব্দুল জলিল তিতুমির, সাইফুল আলম শাহীন, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, কামাল উদ্দিন, নুর আহমদ, বাংলাদেশ সোসাইটির আজাদ বাকের। মাহফিলে রমজানের গুরুত্ব তুলে ধরেন মুফতি ওসমান গণি বলেন, রমজান সিয়াম সাধনার মাস। রোজা আমাদেরকে তাগুতী শক্তি পরিহার করে অল্লাহভীতির শিক্ষা দেয়। বর্তমানে মুসলমানদের ঈমানি দূর্বলতার সুযোগে তাগুতী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। মুসলমানদের ঈমান মজবুতের অন্যতম হাতিয়ার হলো রমজান মাসে সিয়াম পালন। তিনি বলেন, যারা রমজান মাস পেল অথচ গুনাহ মাফ নিতে পারলও না, তারা সত্যিই হতভাগা। এ মাসের বাকি দিনগুলো সিয়াম পালনের পাশাপাশি বেশী বেশী আল্লাহর ইবাদতের তাগিদ দেন তিনি। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা এম.কে রহমান মাহমুদ। আমিন্ত্রত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির আবুল কাসেম চৌধুরী, সাদী মিন্টু। মাহফিলের সহযোগিতায় ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাছান, ফাউন্ডেশনের কর্মকর্তা মো: মশিউর রহমান মজুমদার, আকতার হোসেন, মোহাম্মদ শামসুদ্দিন, দুলাল চন্দ্র সিংহ, কামরুল নাহার রীনা, ওমর ফারুক রিপন, হুমায়ন কবির শাহীন, ওমর ফারুক, ইমরান খান, হারুনুর রশিদ, আব্দুর রহমান দাউদ, গাজী শামীমুল লতিফ, মহিবুল্লাহ, ইরশাদ উল্লাহ, নাদিয়া চৌধুরী, সুষমা সিংহ হ্যাপি, আশরাফুল আলম জাকির, মাষ্টার মীর হোসেন ভূইঁয়া, চেয়ারম্যান আবু তাহের, মঞ্জুরুল হক মানিক, নজীর আহমেদ। ইফতারের পর সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ