বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি তিতুমির সাধারণ সম্পাদক রিপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির মধ্যে ৫টি পদে নির্বাচন করা হয়। কমিটির সভাপতি আব্দুল জলিল তিতুমির সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক রিপন, সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান দাউদ। গত ২১ জানুয়ারী রবিবার সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কয়েক পর্বে সাজানো অনুষ্ঠানের শুরুতে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইঁয়া।
অনুষ্ঠান পরিচালনা ও সাধারণ সম্পাদকরে প্রতিবেদন পেশ করেন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নূরে আলম। মঞ্চে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আক্তরুজ্জামান, এবিএম হুমায়ন কবির, সাইফুল আলম শাহীন, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, রবিউল হাছান, আব্দুল জলিল তিতুমির, মো: সিরাজুল ইসলাম। এপর্বে এবিএম হুমায়ন কবির এর পিতা মরহুম আব্দুল হামিদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন হামিদি।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: মো: এনামুল হক, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এ সরকার, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস সরকার, বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাবেক প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুর রহমান ভূইয়াঁ রুমি। সাধারণ সম্পাদকের রির্পোটের পর উপস্থিত সকলের সর্বস্মতিক্রমে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আক্তারুজ্জামান কমিশনের সদস্য ছিলেন সাইফুল আলম শাহীন, এবিএম হুমায়ন কবির, রবিউল হাছান পদাধিকার বলে কমিশনের সদস্য ছিলেন সভাপতি আবুল কালাম ভূইয়াঁ ও সাধারণ সম্পাদক নূরে আলম। সংগঠন পরিচালনার লক্ষ্যে সংবিধান সাধারণ সভায় পেশ করার পর উপস্থিত সকলের কন্ঠভোটে পাশ করানো হয়। নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাছান।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১২ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠণ করা হয়। প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ ডা: মজিবুর রহমান মজুমদার, উপদেষ্টা পিপল এন টেকের সিইও আবু বকর হানিপ, রফিকুজ্জামান মিয়া, বাবু চিত্র রঞ্জন সিংহ, হাজী আলী আক্কাস, হাজী আব্দুল মতিন, মো: আক্তারুজ্জামান, মাওলানা একেএম মাহমুদ, খোরশেদ আলম মেম্বার, সামসুদ্দীন আহমেদ শামীম, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, মো: সিরাজুল ইসলাম।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes