বেকহ্যাম দম্পতির দিনে আয় ২ কোটি
ডেভিড বেকহ্যাম ফুটবল থেকে অবসর নিয়েছেন আগেই। স্ত্রী ভিক্টোরিয়ার গানের ক্যারিয়ারও ফিকে হয়ে গেছে দীর্ঘদিন। তারপরও আয়ের দিক দিয়ে তাদের দাপট বর্তমানের অনেক সেলিব্রিটিকে হার মানায়। চলতি বছর এ তারকা দম্পতি আয় করেছেন ৬ কোটি ৫৪ লাখ পাউন্ড। টাকায় যার পরিমান ৭৫৫ কোটিরও বেশি। সে হিসেবে তাদের প্রতিদিনের আয় ২ কোটি টাকারও বেশি। এ খবর দিয়েছে বৃটেনের ডেইলি মেইল। বেকহ্যাম দম্পতির ফ্যাশন ও ব্র্যান্ডিংয়ের যাবতীয় বিষয় দেখাশোনা করে বেকহ্যাম ব্র্যান্ড হোল্ডিংস (বিবিএইচ)। প্রতিষ্ঠানটি এ বছর মুনাফা করেছে ১ কোটি ২৬ লাখ পাউন্ড। ডেভিড বেকহ্যামের ফুটওয়ার্ক প্রোডাকশন ফার্ম আয় করেছে ১ কোটি ২৫ লাখ পাউন্ড। আর স্পাইস গার্লস ব্যান্ডের সাবেক গায়িকা থেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করা ভিক্তোরিয়ার নিজস্ব ভিক্টোরিয়া বেকহ্যাম লিমিটেডের আয় ৩ কোটি ৪১ লাখ পাউন্ড। ডেভিড বেকহ্যাম তার ফুটওয়ার্ক থেকে আয় করেছেন অতিরিক্ত ৬৫ লাখ পাউন্ড। সবমিলিয়ে এবছর এ দম্পতির আয় ৬ কোটি ৫৪ লাখ পাউন্ড। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!