Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বেতন বৃদ্ধি না করার জন্য আন্দোলন!

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: March 9, 2018 | 11:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমরা সচরাচই শুনে থাকি যে মানুষ বেতন বৃদ্ধির জন্য আন্দোলনে নামে। তবে এবার কানাডায় এর উল্টো ঘটনা ঘটেছে। দেশটির ৫০০ জন চিকিৎসক তাদের বেতন বাড়ানোর কারণে প্রতিবাদ জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন, তারা ইতিমধ্যে অনেক বেশি বেতন পাচ্ছেন। তাদের আর বেতন বাড়ানোর প্রয়োজন নেই।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, শত-শত কানাডীয় চিকিৎসক, চিকিৎসা বিশেষজ্ঞ, স্থানীয় বাসিন্দা ও মেডিকেল শিক্ষার্থীরা বেতন বাড়ানোর প্রতিবাদ জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে তাদের জন্য বরাদ্দ করা অর্থ নার্সদের জন্য পুনঃবরাদ্দ এবং রোগীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে তাগিদ দিয়েছেন।
চিকিৎসকদের পক্ষ থেকে ফরাসি ভাষায় এক লিখিত পত্রে বলা হয়েছে, ‘আমরা চিকিৎসকেরা শক্তিশালী সরকারি পদ্ধতিতে বিশ্বাস করি। তবে সাম্প্রতিক সময়ে আমাদের বেতন বৃদ্ধির ঘটনার প্রতিবাদ জানাই এবং এ বিষয়ে আমাদের মেডিকেল ফেডারেশনের সঙ্গে আলোচনার দাবি জানাচ্ছি।’
সিএনবিসি টিভির তথ্য মতে, ২৫ ফেব্রুয়ারি পর ৭০০ জনের বেশি চিকিৎসক বেতন না বাড়ানোর পক্ষে আবেদনে নাম অন্তর্ভুক্ত করেছেন। গত মঙ্গলবার পর্যন্ত অন্তত ২১৩ জন ইন্টার্ন চিকিৎসক, ১৮৪ জন বিশেষজ্ঞ, ১৪৯ জন আবাসিক মেডিকেল চিকিৎসক, ১৬২ জন মেডিকেল শিক্ষার্থী বেতন না বাড়ানোর পক্ষে আবেদনে স্বাক্ষর করেছেন।
চিকিৎসকরা বলছেন, সরকারি জনস্বাস্থ্যের বাজেট কর্তনের কারণে যখন নার্স ও অফিস করণিকেরা কষ্টের মধ্যে রয়েছেন এবং রোগীরা নিম্নমানের সেবা পাচ্ছেন, ওই মুহূর্তে চিকিৎসকদের বেতন বাড়ানোর বিষয়টি অপমানজনক।
ওই আবেদনে বলা হয়েছে, ‘আমাদের নার্স, করণিক এবং অন্য পেশাজীবীরা খুবই জটিল পরিস্থিতি মোকাবিলা করছেন। ঠিক তখন এই বেতন বাড়ানোর বিষয় বেদনাদায়ক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষমতা কেন্দ্রীয়করণ এবং সাম্প্রতিক বছরগুলোতে বাজেট কাটছাটের কারণে যখন আমাদের রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবাহীন থাকছে, তখন তাদের বেতন বাড়ানোর বিষয়টি আতঙ্কজনক।’
এমন পরিস্থিতে চিকিৎসকেরা তাদের বেতন না বাড়িয়ে নার্স ও অফিস কর্মচারী এবং রোগীদের প্রয়োজনীয় সেবা বাড়ানোর তাগিদ দিচ্ছেন। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট, যুগান্তর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV