Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বেশি সুন্দরীদের দেশের তালিকায় যে ছয় দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: April 11, 2016 | 8:37 AM

সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই৷ তারপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়৷ সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের বেশি সুন্দর বলা যায়? জেনে নিন…
সবার সেরা ভেনেজুয়েলা
সেরা সুন্দরীদের সভা সবচেয়ে বেশিবার আলোকিত করেছেন ভেনেজুয়েলার মেয়েরা৷ দক্ষিণ অ্যামেরিকার এই দেশের মেয়েরা এ পর্যন্ত সাতবার মিস ইউনিভার্স এবং ছ’বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব৷ মোট ১৩ বার সুন্দরীদের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করা ভেনেজুয়েলাই তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশ৷
যুক্তরাষ্ট্র
পরাশক্তি যুক্তরাষ্ট্রের মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে৷ আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা৷ তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র৷
ভারত
রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন৷ ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দু’জন – সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)৷ সেরা সুন্দরীদের প্রতিযোগীতায় সাতবার যে দেশের মেয়েরা সেরা হয়েছেন, সে দেশকে তৃতীয় সেরা অনিন্দ্য সুন্দরীদের দেশ না বলে উপায় আছে কি?
পুয়ের্তো রিকো
মাত্র ৯ হাজার ১০৪ বর্গ কিলোমিটারের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরীদের খ্যাতি বিশ্বের অনেক বড় এবং শক্তিশালী দেশের মেয়েদের চেয়ে বেশি৷ মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের মানদণ্ডে পুয়ের্তো রিকো বিশ্বের চতুর্থ সেরা সুন্দরীদের দেশ৷ এ পর্যন্ত পাঁচবার মিস ইউনিভার্স এবং একবার মিস ওয়ার্ল্ড মিলিয়ে মোট ছ’বার সেরা সুন্দরী হয়েছেন পুয়ের্তো রিকোর মেয়েরা৷
সুইডেন
বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম৷ বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের পরেই রয়েছে সুইডেন৷ সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছ’বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছে৷ তিনবার জিতেছে মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স৷
যুক্তরাজ্য
কোন দেশের মেয়েরা বেশি সুন্দর তা কীভাবে নিরূপণ করা যায়? ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম খুব সহজ অথচ সর্বজনস্বীকৃত একটি পথ বেছে নিয়েছে৷ যেসব দেশের মেয়েরা ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে, তাদেরই এই স্বীকৃতি দিয়েছে তারা৷ তাতে ছয় নম্বর স্থানটি পেয়েছে যুক্তরাজ্য৷ এ পর্যন্ত পাঁচবার মিস ওয়ার্ল্ড জিতেছে যুক্তরাজ্যের মেয়েরা৷

-ডয়চে ভেল/ মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV