বৈশাখী উৎসবের মঙ্গল শোভাযাত্রার রঙে রঙিন আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি: বাংলার নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ ‘মঙ্গল শোভাযাত্রা’।এই ‘মঙ্গল শোভাযাত্রা’ শুধুমাএ উৎসবের অনুষঙ্গই নয়, এর মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে মেলে ধরার পাশাপাশি সমাজে অবক্ষয় থেকে মুক্তি, পেছনের দিকে হাঁটা প্রতিরোধের আহ্বানও জানানো হয়। সম্প্রতি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আন্তঃদেশীয় কমিটির একাদশ বৈঠকে ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যানজিয়েবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটি’র তালিকায় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত হয়েছে।এর মাধ্যমে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে।
ইউনেস্কোর এই সিদ্ধান্তে সারা পৃথিবীর বাঙ্গালীরা গৌরবান্বিত।বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এই গৌরবের ক্ষণ উদযাপন করেছে মঙ্গল শোভাযাএায় অংশগ্রহনের মাধ্যমে।
গত ৩রা মে,বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব। এই বৈশাখী উৎসবের অন্যতম অনুষঙ্গ হিসাবে আয়োজন করা হয়েছিল “মঙ্গল শোভাযাত্রা”র। আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো এই ‘মঙ্গল শোভাযাএা’র আয়োজন করা হয়েছিল। ঐদিন বিকেল ছয়টায় মঙ্গল শোভাযাএার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া ।আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ৯ নর্থ জর্জিয়া এভিনিউর সেন্ট মাইকেল গির্জার সামনে থেকে এই মঙ্গল শোভাযাএা বের হয়।রং-বেরংয়ের মুখোশ হাতে বাহারি পোশাকে নিজেকে সাজিয়ে,বাদ্য-বাজনা বাজিয়ে শোভাযাএায় আনন্দ- উচ্ছ্বাসে মেতে ওঠে অংশগ্রহনকারীরা। মঙ্গল শোভাযাএার বাহারি রঙে যেন রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটি।
মঙ্গল শোভাযাত্রার নান্দনিক আয়োজনে মাসুদ চৌধুরী ও মিরাজ খানের পারঙ্গমতা
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি সেলিম সুলতান ও সাধারন সম্পাদক শহীদ খান, বর্ষবরন উদযাপন কমিটির আহবায়ক মিরাজ খান, সার্বিক তত্ত্বাবধানের প্রধান মাসুদ চৌধুরী,প্রধান সমন্বয়কারী বিপ্লব দেব,সদস্য সচিব বিপ্লব দাশ আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে এই মঙ্গল শোভাযাএায় অংশগ্রহন করে তা সফল করার মাধ্যমে ইতিহাসের অংশ হওয়ার গৌরব অর্জন করায় ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ