বৈশ্বিক আবহাওয়া : ২০১৮ ছিল সর্বোচ্চ চতুর্থ গরমের রেকর্ড, আগামী ৫ বছর আরো বেশি গরম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বে এ যাবতকালের মধ্যে ২০১৮ সাল ছিল চতুর্থ সর্বোচ্চ গরমের বছর। বৃটিশ আবহাওয়াবিদরা পূর্বাভাষ দিচ্ছেন যে, আরো বেশি গরম
হবে আগামী ৫ বছর। এমনকি তা সব রেকর্ডও ভঙ্গ করতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মার্কিন সরকারের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক এডমিনিস্ট্রেশন বলেছে, ২০১৮ সালে গড় তাপমাত্রা ছিল ১৪.৬৯ ডিগ্রি সেলসিয়াস। বিংশ শতাব্দীর গড় তাপমাতার চেয়ে এই তাপমাত্রা ০.৭৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
ইউনাইটেড কিংডম মেট অফিস এবং ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন
সামান্য ভিন্ন উপায়ে বৈশ্বিক তাপমাত্রা নিয়ে বিশ্লেষণ করেছে। তবে দু’পক্ষই একই পূর্বাভাষ দিয়েছে। বুধবার তারা বলেছে, ২০১৮ ছিল চতুর্থ সর্বোচ্চ গরমের বছর। এর আগে এমন অবস্থা হয়েছিল ২০১৬, ২০১৫ ও ২০১৭ সালে। ইউরোপের বেশির ভাগ এলাকা ছিল রেকর্ড পরিমাণ উষ্ণ। সেখানে ১৮৮০র সময়ের রেকর্ড ফিরে এসেছিল। বিজ্ঞানীরা বলেছেন, ২০১৮ সাল সামান্য ঠান্ডা ছিল আগের তিন বছরের তুলনায়। কিন্তু আবহাওয়ার ভিন্নতার কারণে এটা ঘটেছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








