Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বোস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: February 28, 2017 | 1:56 PM

সুহাস বড়ুয়াঃ বোস্টনের কেমব্রিজ ৩৬৪ রিঞ্জ এভ্যেনিউ মিলনায়তনে গত ১৯ শে ফেব্রুয়ারী সন্ধ্যায় বোস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের ২০১৭-২০১৮ কার্য বর্ষের জন্য নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি শিমুল বড়ুয়া এবং নবাগত সভাপতি দেবাশীষ বড়ুয়ার পালাক্রমিক সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক ধারা বাহিকতায় এই সংগঠন আজ ষোড়শ বর্ষে পদার্পন করে নতুন প্রত্যাশা নিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করছে। এই সংগঠন বোস্টন প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ এবং তাঁদের নতুন প্রজন্মদের জন্য আড়াই হাজারাধিক বছরের বৌদ্ধ ধর্ম এবং বিকাশমান সংস্কৃতির একটি অনন্য ঠিকানা। পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও কল্যাণময় কাজের মাধ্যমে বোস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোশিয়েশন আগামী প্রজন্মের জন্য রেখে যাবে গৌরব গাঁথা ইতিহাস ও সমৃদ্ধ বাংলাদেশী বৌদ্ধ সমাজ। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন সভাপতি তরুণ বড়ুয়া এবং সৌমেন্দু বড়ুয়া, প্রাক্তন সহ সভাপতি রাতুল বড়ুয়া ও উজ্জ্বল বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া এবং নবাগত সাধারণ সম্পাদক প্ৰজয় বড়ুয়া, প্রাক্তন ধর্মীয় সম্পাদক দীপন বড়ুয়া এবং স্বরূপ বড়ুয়া। সংগঠনের শিশুদের লাল গোলাপ অভিনন্দন এবং করতালির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেন বিদায়ী সভাপতি শিমুল বড়ুয়া। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি দেবাশীষ বড়ুয়া, সহ-সভাপতি সুহাস বড়ুয়া, সাধারণ সম্পাদক প্ৰজয় বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক দীপন বড়ুয়া, অর্থ সম্পাদক দীপায়ন বড়ুয়া, ধর্মীয় সম্পাদক অয়ন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রাজু বড়ুয়া, গণমাধ্যম ও প্রচার সম্পাদক প্রবাল বড়ুয়া, নির্বাহী সদস্য শিমুল বড়ুয়া, কল্লোল বড়ুয়া এবং সোহেল বড়ুয়া। অনুষ্ঠানের ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সংগীত পরিবেশন করেন, শিল্পী স্বরূপ বড়ুয়া, শিমুল বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, শান্তা বড়ুয়া, অন্জু বড়ুয়া এবং পিপলী মুৎসুদ্দী। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV