Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্যাফেলতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহ সভাপতি কাইয়ুম চৌধুরী বিপুল ভাবে সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: September 23, 2017 | 11:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  বিএনপি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহ সভাপতি কাইয়ুম চৌধুরী গত ১৯শে সেপ্টেম্বর কানাডার সীমান্তবর্তী সিটি যুক্তরাষ্ট্রের ব্যাফেলতে পৌছিলে তাকে স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে বিপুল ভাবে সংবর্ধিত করা হয় । জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহ সভাপতি, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবী জনাব কাইয়ুম চৌধুরীর সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা সভার । বিশিষ্ট সমাজসেবী সেলিম আহমদ সফর মেম্বারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন সংববর্ধিত অতিথি কাইয়ুম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি সালাহ উদ্দীন আলী, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ ভূইয়া , বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, ওয়ার্ড কাউন্সিলার সৈয়দ মোহাম্মদ হাদী, বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক আহমদ , বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সরিফ আহমদ, মোহাম্মদ নুর মিয়া, মোহাম্মদ ফাহিম , আবু সুফিয়ান প্রমুখ । সভায় বক্তাগন বিগত বিএনপি সরকারের শাসনামলে ফেঞ্চুগঞ্জ তথা সিলেটের উন্নয়নে কাইয়ুম চৌধুরীর যুগান্তকারী ভুমিকার ভূয়াসী প্রশংসা করেন । কাইয়ুম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন আমার মতো একজন সাধারণ মানুষের প্রতি আপনাদের এই ভালোবাসা আমাকে চীর কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে । আমার যখন সুযোগ ছিলো মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে ।অনুষ্টানে কাইয়ুম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ নুর মিয়া, সেলিম আহমদ সফর ও সরিফ আহমদ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV