ব্যায়ামে মস্তিষ্কশক্তি বাড়ে
বিশেষজ্ঞগণ গবেষণায় আরও উল্লে¬খ করেন ব্যায়াম মস্তিষ্ক সচল রাখে, মস্তিষ্কের সংকোচন প্রতিরোধে সাহায্য করে, মস্তিষ্ক কোষ নিউরনকে সবল করে এবং নতুন মস্তিষ্ক কোষ তৈরিতে সাহায্য করে। নিউ ইয়র্ক টাইমস এই গবেষণা রিপোর্টটি সম্প্রতি প্রকাশ করেছে।
এ ব্যাপারে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড সায়েন্স এন্ড টেকনোলজির সাইকোলজির প্রফেসর জাস্টিন এস রোডস ব্যাপক গবেষণা চালিয়েছেন এবং ব্যায়ামের ফলে মস্তিষ্ক শক্তি বাড়ে এমন তথ্য দিয়েছেন। যারা নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা বা সুইমিং করেন তাদের মস্তিষ্কের অবস্থা নির্ণয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়।
শরীর চর্চার কারণে কেন ব্রেইন পাওয়ার বাড়ে এমন প্রশ্ন সম্পর্কে বিজ্ঞানীরা উল্লে¬খ করেছেন, মস্তিষ্ক শরীরের অন্যান্য অংশের মতই এক ধরনের টিস্যু দিয়ে তৈরি এবং এর ক্ষমতা হরাস পায় যখন এটা স্বল্প ব্যবহূত হয় এবং বয়স বাড়ার সাথে সাথে। বিজ্ঞানীরা দেখেছেন আমাদের বয়স যখন ২০-এর কোটায় থাকে তখন প্রতি বছর ১ শতাংশ হারে মস্তিষ্কের মেমোরি ও লার্নিং সেন্টার (হাইপো ক্যাম্পাস) এর ক্ষমতা কমতে থকে। আর ব্যায়াম মস্তিষ্কের এই ক্ষয় হবার গতি কমিয়ে দেয়। যদিও বিজ্ঞানীরা বহুকাল ধরে এ কথা বলে আসছেন শিশুর জন্মকালীন যে সংখ্যাক মস্তিষ্ক কোষ বা নিউরন থাকে বয়স বাড়লে এর সংখ্যা একই থাকে এবং বয়সের একটা নির্দিষ্ট সময়ের পর এই মস্তিষ্ক কোষ ক্ষয় হতে থাকে।
তবে বিজ্ঞানীরা সম্প্রতি এক নতুন আশার বাণী শুনিয়েছেন। আর তা হচ্ছে, শরীর চর্চা বা ব্যায়াম মস্তিষ্ক শুধু সবলই করে না মস্তিষ্কে তৈরি হতে পারে নতুন নিউরন বা মস্তিষ্ক কোষ (নিউরোজেনেসিস)। বিজ্ঞানীরা আরও উল্লে¬খ করেন তারা একদল মাইস ও র্যাটসকে কয়েক সপ্তাহ ধরে উন্মুুক্ত পরিবেশে রাখেন এবং অপর দলকে আবদ্ধ স্থানে রাখা হয়। এদের মস্তিষ্ক পরীক্ষায় প্রতীয়মান হয়, যে গ্রুপটি উন্মুুক্ত পরিবেশে ছিলো তাদের মস্তিষ্কে (হাইপোক্যাম্পাসে) নতুন নিউরন তৈরি শুরু হয়েছে, অন্য গ্রুপের তা হয়নি।
বিজ্ঞানীরা আশা করছেন, ব্যায়াম বা শরীর চর্চা মানুষকে উদ্বুদ্ধ করতে বিজ্ঞানীদের এই গবেষণা তথ্য কাজে আসবে এবং ব্রেইন পাওয়া বাড়াতে ও মস্তিষ্ক কোষ ক্ষয়ে যাওয়ার হাত থেকে রক্ষায় সত্যিই ব্যায়াম এক অনন্য উপায়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








