ব্যারিষ্টার খোকনের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নোয়াখালী-১ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী এবং বিএনপির কেন্দ্রেীয় নেতা ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকনের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিউইয়র্কের ব্রুকলিনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর সোমবার রাতে শহীদ তৌহিদ স্মৃতি পরিষদ চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় রাঁধুনী রেষ্টুরেন্টের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আলম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সুমন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাকসুদুল হক চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, আবদু সবুর, রকিব উদ্দিন দুলাল, আব্বাস উদ্দিন দুলাল, ওমর ফারুক, সোহাগ তালুকদার, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, আয়োজক সংগঠনের আহসান উল্লাহ মামুন, ইকবাল, আল মামুন সবুজ, নাজমুল হোসাইন, সাইফুল ইসলাম, সোহাগ রানা, হেদায়তুল্লাহ মানিক, সালেহ আহমেদ রুমেল, আকরাম হোসাইন, মজুমদার প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!