Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কসের পার্কচেষ্টারে বাংলাদেশী পথমেলা ২৯শে মে

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: April 9, 2016 | 8:51 PM

নিউইয়র্ক : ব্রঙ্কসের পার্কচেষ্টারস্থ বাংলাবাজার ওয়েতে অলমাষ্টেড এভিনিউতে (ষ্টারলিং ও সেন্টরেমন্ড এভিনিউর মধ্যখানে) বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৯শে মে রোববার বাংলাদেশী পথমেলা অনুষ্টিত হবে । গত ৩রা এপ্রিল পার্কচেষ্টারে অনুষ্ঠিত সংগঠনের এক সভা থেকে এ ব্যাপারে বিস্তারিত কর্মসুচী গ্রহণ করা হয়েছে ।

সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্টিত সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম শামীমকে আহবায়ক সোহেল চৌধুরীকে সদস্য সচিব ও সৈয়দ ইলিয়াস খছরুকে প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রানা, আবুল খায়ের আকন্দ ও সাদী মিন্টুকে যুগ্ম আহবায়ক ও শামসুল ইসলাম, ফখর উদ্দীন ও মনসুর আহমদকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি পথ মেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয় । সভায় পথমেলাকে সর্বাত্মকভাবে সফল করতে বিভিন্ন সিন্ধান্ত গৃহিত হয় । পথমেলা উপলক্ষে একটি সুভেনির প্রকাশের সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকে শাহ বদরুজ্জামান রুহেলকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের দায়িত্ব প্রদান করা হয় ।
এছাড়া ১১জুন শনিবার ইফতার ও দোয়া মাহফিল করার সিন্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাকির আহমদকে আহবায়ক ধর্ম ও সমাজসেবা সম্পাদক চৌধুরী মুমিত তানিমকে সদস্য সচিব ও রেহানুজ্জামানকে সমন্বয়কারী করে ৭ সদস্য বিশিষ্ট ইফতার প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।
সভায় আগামী ৩১ জুলাই রবিবার সংগঠনের বার্ষিক বনভোজন করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সহ সভাপতি টিপু চৌধুরীকে আহবায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলামকে সদস্য সচিব ও ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আপ্তাব খান মোহনকে সমন্বয়কারী করে ৭ সদস্য বিশিষ্ট বনভোজন প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।
সভায় পথমেলাকে সার্বিক সাফল্যমন্ডিত করতে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, পৃষ্টপোষক, শিল্পি কলাকুশী সহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগীতা কামনা করা হয় ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কসের বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ সংগঠনের সহ সভাপতি জাকির আহমদ, টিপু চৌধুরী, আবুল খায়ের আকন্দ, মশাহিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, প্রচার সম্পাদক ফখর উদ্দীন, ক্রীডা ও সাংস্কৃতিক সম্পাদক আপ্তাব খান মোহন, সদস্য সৈয়দ ইলিয়াছ খছরু, মোহাম্মদ সাদী মিন্টু, জে মোল্লা সানী প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV