ব্রঙ্কসের পার্কচেষ্টারে ফ্রি মেমোগ্রাম সেবা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ব্রঙ্কসের পার্কচেষ্টারের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে অবস্থিত বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের অফিস প্রাঙ্গনে গত ৩রা মার্চ শনিবার ৪০ বছর ও তদুর্ধ বয়সী মহিলাদের ফ্রি ব্রেষ্ট স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়। বাংলাদেশ-আমেরিকান ওম্যান এসোসিয়েশন এবং সেন্ট বার্নাবাস হাসপাতালের সহযোগিতায় মোবাইল ভ্যান এবং চিকিৎসক ও নার্সগণ এ পরীক্ষা করার কাজে অংশগ্রহণ করেন। বাংলাদেশ-আমেরিকান ওম্যান এসোসিয়েশনের সভাপতি রেক্সোনা মজুমদার জানান, শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা ফ্রি মেমোগ্রাম সেবা নেন কমিউনিটির বিপুল সংখ্যক মহিলা। মোহাম্মদ এন মজুমদারও ফ্রি মেমোগ্রাম সেবা কার্যক্রমে সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা জানান, ৪০ বছর ও তদুর্ধ বয়সী মহিলাদের ব্রেষ্ট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করার জন্য এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া