Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন রোববার : দু’প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: November 5, 2017 | 9:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচন আগামী ১২ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দু’টি প্যানেলে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে মসজিদের নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।
নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর রোববার মসজিদ ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট চলাকালে জোহর, আসর ও মাগরিবের নামাজের জন্য ১৫ মিনিট করে বিরতি থাকবে। তিনি জানান, তিনটি বুথে ভোট গ্রহণ করা হবে। একজন প্রকৌশলীসহ ৬ জন অপারেটর নির্বাচনী মেশিন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৫ জন সিকিউরিটি অফিসার। নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও এক জন প্রিসাইডিং অফিসার ও ৬ জন পুলিং অফিসার নির্বাচন পরিচালনায় নিয়োজিত থাকবেন। পুলিং অফিসারদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। সিরাজ উদ্দিন আহমদ সোহাগ আরো জানান, নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারগণ বিনা সম্মানীতে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৮৭২ জন। এদের মধ্যে লাইফ মেম্বার ৪২৩ জন এবং সাধারণ ভোটার ৪৪৯ জন।
নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ  ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, ভোট প্রদানকালে নির্বাচন কমিশনকে ভোটারদের বৈধ ফটো আইডি প্রদর্শণ করতে হবে। ভোট কেন্দ্রের ১০০ গজের মধ্যে পোস্টার কিংবা প্রচারণা চালানো যাবে না। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর শরনাপন্ন হবে। নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর তা লিখিতভাবে জানাতে হবে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত অভিযোগ তদন্ত সাপেক্ষে যথাসময়ে প্রয়োজনী প্রদক্ষেপ গ্রহণ করবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের মসজিদের নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার বিনীত আহ্বান জানিয়ে এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমান, সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ , সদস্য ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম।
এদিকে, পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের জন্য দু’টি প্যানেলে ১৫ জন করে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। প্যানেল দু’টির একটি নাজিম-নজরুল এবং অপরটি মোস্তাক-খলিল পরিষদ।
দু’প্যানেলের প্রার্থীরা হলেন :
মোস্তাক-খলিল প্যানেল : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) আঃ শহীদ, সহ সভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য : আঃ বাছির খান, আঃ মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।
নাজিম-নজরুল প্যানেল : সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (১) সৈয়দ শামসুজ্জামান আহমেদ, সহ সভাপতি (২) ফয়জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ আকসাদ আলী, কালচারাল সেক্রেটারী মোঃ আব্দুল হাই, ফিউনারেল সেক্রেটারী মোঃ আরিফ চৌধুরী, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, এডুকেশন সেক্রেটারী সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জুলু আহমেদ, সদস্য: আলমাছ আলী, ফারুক চৌধুরী, কামাল উদ্দিন ও শালিক সিকদার।
উল্লেখ্য, পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথম বারের মত প্যানেল ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV