Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন : মোস্তাক-খলিল পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: November 13, 2017 | 2:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচনে মোস্তাক-খলিল পরিষদ (‘এ’ প্যানেল) পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। বহুল আলোচিত পার্কচেষ্টার জামে মসজিদের এ নির্বাচন গত ১২ নভেম্বর রোববার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নজিরবিহীন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এ নির্বাচনে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার সাইয়্যিদ মুজিবুর রহমান শাসরুদ্ধকর পরিবেশে ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, এজেন্ট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী, মিডিয়াকর্মী, কমিউনিটি নের্তৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে বিজয়ীরা হলেন (মোস্তাক-খলিল প্যানেল) : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহসভাপতি (১) আঃ শহীদ, সহ সভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য : আবদুল বাছির খান, আবদুল মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।বিজিতরা হলেন (নাজিম-নজরুল প্যানেল) : সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (১) সৈয়দ শামসুজ্জামান আহমেদ, সহ সভাপতি (২) ফয়জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ আকসাদ আলী, কালচারাল সেক্রেটারী মোঃ আব্দুল হাই, ফিউনারেল সেক্রেটারী মোঃ আরিফ চৌধুরী, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, এডুকেশন সেক্রেটারী সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জুলু আহমেদ, সদস্য: আলমাছ আলী, ফারুক চৌধুরী, কামাল উদ্দিন ও শালিক সিকদার।এবারই প্রথম পার্কচেষ্টার মসজিদে সরাসরি পদভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১৫টি পদে ‘এ’ ও ‘বি’ দু’প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ‘এ’ প্যানেল থেকে নির্বাচিত সভাপতি মোশতাক চৌধুরী গত দু’বছর দায়িত্ব পালন করে আসছেন সাধারণ সম্পাদকের। ‘বি’ প্যানেলের বিজিত সভাপতি প্রার্থী সৈয়দ আল ওয়াহিদ নাজিম সভাপতি হিসেবে গত দু’বছরে নেতৃত্ব দিয়ে আসছেন।

নির্বাচন চলাকালে দু’প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থীই ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। ভোটাররাও একই অভিমত ব্যক্ত করেন ইউএসএনিউজঅনলাইন.কম’র কাছে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ৮৭২ জনের মধ্যে ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মসজিদ ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট চলাকালে জোহর, আসর ও মাগরিবের নামাজের জন্য ১৫ মিনিট করে বিরতি ছিল।নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও এক জন প্রিসাইডিং অফিসার ও ৬ জন পুলিং অফিসার নির্বাচন পরিচালনায় নিয়োজিত ছিলেন। পুলিং অফিসারদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন অধ্যাপক ম আমিনুল ইসলাম, পুলিং অফিসার ছিলেন মো. রহমান কিবরিয়া, নুরুল মাসুম, সৈয়দ সায়েম, লাইজু বেগম ও সেনা ইমরান।সিরাজ উদ্দিন আহমদ সোহাগ আরো জানান, নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারগণ বিনা সম্মানীতে নির্বাচনী দায়িত্ব পালন করেন। তিনটি ‘টাচস্ক্রীন’ বুথে ভোট গ্রহণ করা হয়। স্টার্ক সাবস ইনক্’র একজন ইঞ্জিনিয়ারসহ ৬ জন অপারেটর নির্বাচনী ‘টাচস্ক্রীন’ মেশিন পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা হলেন, স্টার্ক সাবস ইনক্’র কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, এনালিস্ট শওকত আলী, অপারেটর মো. সাইফুল ইসলাম, শেখ শাহরিয়ার তাসাব্বির, নায়ন খলিফা ও ইভান আরাফাত। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৫ জন সিকিউরিটি অফিসার।নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, ভোট চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগও কেউ করেনি। নির্বাচনে ভোট দিতে মসজিদের আজীবন সদস্য, ভোটাররা অন্য স্টেট থেকেও এসেছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন, একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়াসহ কমিউনিটির সকলের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।অনেকের মতে, বহুল আলোচিত পার্কচেষ্টার জামে মসজিদের এবারের নির্বাচন কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনকেও হার মানিয়েছে। অভিযোগ রয়েছে, শাসরুদ্ধকর এই নির্বাচনে একদিকে ছিলো জেতার প্রতিশ্রুতির ছড়াছড়ি অন্যদিকে ছিলো প্রতিপক্ষকে ঘায়েল করার চরম কাদা ছোড়া-ছুড়ি। ব্যক্তিগত চরিত্র হননেও এবার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে প্রতিপক্ষরা। পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলনে অভিযোগ পাল্টা অভিযোগও ছিল। এক পক্ষ আরেক পক্ষকে চোর বলতেও দ্বিধা করেননি। সাধারণ মুসল্লীদের অভিযোগ, নির্বাচনকে ঘিরে এবার মসজিদের পবিত্রতা হুমকির মুখে পড়েছে।উল্লেখ্য, পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথম বারের মত পদ ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগের নির্বাচনে প্রথমে নির্বাচিত হতেন ১৫ জন। এরপর তারা নিজেদের মধ্যে গোপন ব্যালটে নির্বাচিত করতেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যদের। পদ ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সর্বসম্মত সিদ্ধান্তে সংবিধান সংশোধন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম সরাসরি পদভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হল।এদিকে, নির্বাচনে বিজয়ী মোস্তাক-খলিল প্যানেল’র সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমানসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, ভোটার, মিডিয়াসহ কমিউনিটির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের প্যানেলের বিশাল বিজয়ে ভোটারদের কথা কৃতজ্ঞচিত্তে স্মরন করেন। নির্বাচনে পরিষদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারা বলেন, নির্বাচনে বিজিতসহ সকলকে সাথে নিয়ে মসজিদের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তারা মসজিদকে এগিয়ে নেয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।অন্যদিকে, পার্কচেষ্টার জামে মসজিদের ভোটাররা নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনে মোস্তাক-খলিল প্যানেল’র বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়ে তাদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV