Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে কালচারাল এসোসিয়েশনের বৈশাখী উৎসব ১৫ই এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: March 18, 2018 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৫ই এপ্রিল রবিবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ব্যাপক উদ্যোগ ১লা বৈশাখ পালন করা হবে। এই দিন বিকাল ১২ ঘটিকায় মেলার উদ্বোধন করা হবে। এই দিন সংগঠনের গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে বৈশাখী র্যালী, পান্তা ইলিশ পরিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্প্রতি সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্টিত সভা থেকে এ ব্যাপারে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদিকা মাকসুদা আহমদকে আহবায়ক, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ সাদী মিন্টুকে সদস্য সচিব এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামন রুহেলকে প্রধান সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট একটি বৈশাখী মেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন আবুল খায়ের আকন্দ, আলমগীর কবির শামীম, সারওয়ার চৌধুরী, রেহানুজ্জামান, সোহেল আহমদ, রাফাত চৌধুরী, শাহ কামাল আহমদ ও ইয়াকুব আলী। মেলার পুরো অনুষ্টানে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি যথাযত ভাবে উপস্থাপন করা হবে। অনুষ্টানে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা ও থাকবে। র্যালীতে গ্রান্ড মার্শাল হিসাবে উপস্থিত থাকবেন ওয়েল কেয়ারের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমদ।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়ার সহ সভাপতি জাকির আহমদ, সহ সভাপতি মোশাহিদ চৌধুরী, লোকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাকসুদা আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামন রুহেল, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক রাফাত চৌধুরী, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক ইয়াকুব আলী সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক ফখর আহমদ, কার্যকরী কমিটি সদস্য জে মোল্লা সানী, সৈয়দ ইলিয়াস খছরু ও মোহাম্মদ সাদী মিন্টু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV