ব্রঙ্কসে ‘ডাইভার্সিটি হোমস’র সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ব্রঙ্কসের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ডাইভার্সিটি হোমসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং অ্যাভিনিউতে এশিয়ান ড্রাইভিং স্কুলে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ডাইভার্সিটি হোমস’র স্বত্বাধিকারী ইমরান শাহ্ রণ। অনুষ্ঠানে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবসের জনপ্রিয় শিল্পী শম্পা জামান, ন্যান্সি খান, কামরুজ্জামান বকুল, বাপ্পী সোম, প্রিন্স হাবিব সংগীত পরিবেশন করেন। স্বরচিত কবিতা ‘বিজয়ের আনন্দ’ আবৃত্তি করেন কামরুন নাহার রীতা।
অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়ালের স্বত্বাধিকারী শেখ আল-মামুন, এশিয়ান ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী সাইদুর রহমান লিংকন, ডা. নাহিদ খান, জামাল হোসাইন, হুমায়ূন চৌধুরী, মো. রাজ্জাক, সুফিয়ান চৌধুরী, কাজী হাছান, মোহাম্মদ মজনু, মণিকা হক, মাসুদ রাহমান, হান্নান চৌধুরী, খন্দকার রেজোয়ান আহমেদ, মোতাহার হোসেন রুবেল, মো. মাঈন উদ্দিন, মো. আলাউদ্দিন, আওয়াজবিডি’র প্রধান সম্পাদক সাজ, বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!