Sunday, 28 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদে বিশেষ ওয়াজ মাহফিলে ড. বোখারী : নির্যাতিত-অসহায় রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ান

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: December 25, 2016 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা, নির্যাতন, জ্বালাও পোড়াও, ধর্ষণ, লুট ও গণহত্যার ঘটনা বিশ্বে সর্বকালের জঘন্যতম ঘটনা। সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর এ নির্যাতন মানবতাবিরোধী অপরাধ। কিন্তু বিশ্ব বিবেক আজ চুপ। মিয়ানমারে রোহিঙ্গাদের গণহারে হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিকামী মানুষকে রুখে দাঁড়াতে হবে। নির্যাতিত, অসহায় রোহিঙ্গাদের রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান তিনি।
নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে গত ২৩ ডিসেম্বর জুমাপূর্ব বিশেষ ওয়াজ মাহফিলে তিনি এ কথা বলেন। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী বলেন, মিয়ানমারে গত অক্টোবর থেকে চলা সেনা অভিযানে বহু মুসলিমকে হত্যা করা হয়েছে, হাজারো বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। সহিংসতায় বহু লোক নিহত হয়েছেন। প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী।
আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ সকল বৃহৎ রাষ্ট্রকে মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের সহযোগিতা এবং এই সংকটের স্থায়ী সমাধানের আহ্বান জানান। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারিদের জন্যে পর্যাপ্ত ত্রাণ সহাতারও দাবি জানান।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
পরে আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারীর ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী আগামী আরো তিন জুমায় বাংলাবাজার জামে মসজিদে বিশেষ ওয়াজ ও জুমার নামাজে ইমামতি করবেন বলে জানিয়েছেন আলহাজ গিয়াস উদ্দিন। ওই তিন জুমায় দুপুর ১২ থেকে বিশেষ ওয়াজ শুরু হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV