ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে প্রথম প্রক্সি ভোট দিলেন টিউলিপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট সংশোধনী নিয়ে গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে প্রক্সি ভোট দিয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম কোনো এমপি প্রক্সি ভোট দিলেন। মঙ্গলবার হাউস অব কমন্সে এই ভোট অনুষ্ঠিত হয়। সম্প্রতি পুত্র সন্তানের মা হয়েছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী। তবে সন্তান জন্মদান ও মাতৃত্বকালীন ছুটির জন্য তার ভোটাধিকার প্রশ্নে আপোষ করতে রাজি ছিলেন না তিনি। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম, এমপিকে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। এ কারণে গত ১৫ জানুয়ারি নির্ধারিত সিজারিয়ান অপারেশন বিলম্বিত করে হুইল চেয়ারে করে হাউস অব কমন্সে ভোট দিতে যান টিউলিপ। তার ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পার্লামেন্টের বিধি পরিবর্তনে টিউলিপ সিদ্দিকীর দীর্ঘ এক বছরের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে কমন্সে বিষয়টি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর সদ্য বাবা-মা হওয়া সংসদ সদস্যদের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য প্রক্সি ভোটিং চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্ষেত্রে এমপিরা তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য অপর একজন সংসদ সদস্যকে মনোনীত করতে পারবেন। মঙ্গলবার সেভাবেই ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ লেবার পার্টির এমপি ভিকি ফক্সক্রফটকে প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করেন।
এ প্রসঙ্গে টুইটারে এক বার্তায় টিউলিপ বলেছেন, এই গুরুত্বপূর্ণ ভোটে আমার সংসদীয় আসন থেকে প্রতিনিধিত্ব করতে পারায় অনেক কৃতজ্ঞ। এতেই প্রমাণিত হয় পরিবর্তনের জন্য আন্দোলন করলে তা আদায় করা যায়। ব্রিটিশ এমপি ডেভিড ডেভিস লিখেছেন, একটি ঐতিহাসিক রাত। প্রথম এমপি হিসেবে প্রক্সি ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিকী। এটি গুরুত্বপূর্ণ এবং সময়োত্তীর্ণ সংস্কার যা পার্লামেন্টকে সমৃদ্ধ করবে। অভিনন্দন টিউলিপ।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








