Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে প্রথম প্রক্সি ভোট দিলেন টিউলিপ

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: January 31, 2019 | 1:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট সংশোধনী নিয়ে গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে প্রক্সি ভোট দিয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম কোনো এমপি প্রক্সি ভোট দিলেন। মঙ্গলবার হাউস অব কমন্সে এই ভোট অনুষ্ঠিত হয়। সম্প্রতি পুত্র সন্তানের মা হয়েছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী। তবে সন্তান জন্মদান ও মাতৃত্বকালীন ছুটির জন্য তার ভোটাধিকার প্রশ্নে আপোষ করতে রাজি ছিলেন না তিনি। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম, এমপিকে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। এ কারণে গত ১৫ জানুয়ারি নির্ধারিত সিজারিয়ান অপারেশন বিলম্বিত করে হুইল চেয়ারে করে হাউস অব কমন্সে ভোট দিতে যান টিউলিপ। তার ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পার্লামেন্টের বিধি পরিবর্তনে টিউলিপ সিদ্দিকীর দীর্ঘ এক বছরের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে কমন্সে বিষয়টি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর সদ্য বাবা-মা হওয়া সংসদ সদস্যদের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য প্রক্সি ভোটিং চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্ষেত্রে এমপিরা তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য অপর একজন সংসদ সদস্যকে মনোনীত করতে পারবেন। মঙ্গলবার সেভাবেই ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ লেবার পার্টির এমপি ভিকি ফক্সক্রফটকে প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করেন।
এ প্রসঙ্গে টুইটারে এক বার্তায় টিউলিপ বলেছেন, এই গুরুত্বপূর্ণ ভোটে আমার সংসদীয় আসন থেকে প্রতিনিধিত্ব করতে পারায় অনেক কৃতজ্ঞ। এতেই প্রমাণিত হয় পরিবর্তনের জন্য আন্দোলন করলে তা আদায় করা যায়। ব্রিটিশ এমপি ডেভিড ডেভিস লিখেছেন, একটি ঐতিহাসিক রাত। প্রথম এমপি হিসেবে প্রক্সি ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিকী। এটি গুরুত্বপূর্ণ এবং সময়োত্তীর্ণ সংস্কার যা পার্লামেন্টকে সমৃদ্ধ করবে। অভিনন্দন টিউলিপ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV