ব্রিটিশ প্রিন্স হ্যারির বিয়েতে যাচ্ছেন না ট্রাম্প ও ওবামা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস ও ব্রিটিশ রাজকীয় সূত্র। রাজকীয় এ দম্পতি সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের কোনো বিশ্বনেতাকে তাদের বিয়ে অনুষ্ঠানে দাওয়াত দিবেন না। কেনসিংটন প্যালেস এমনি বলছে। সিএনএন
এদিকে হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে প্রিন্স হ্যারির বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কেও। ডাউনিং স্ট্রিট বিষয়টি নিশ্চিত করেছে। তবে বারাক ওবামার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক বেশ ঘনিষ্ট। ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো বিশ্ব নেতা বা রাজনীতিকদের এ বিয়েতে দাওয়াত না দেওয়ার।
এর আগে ২০১১ সালে ডিউক এন্ড ডাচেস অব কেমিব্রিজের বিয়েতেও আমন্ত্রণ জানানো হয়নি রাজনৈতিক নেতাদের। তারপরও ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে অনুষ্ঠানে হয়ত কোনো বিশ্বনেতা যোগ দিতে পারেন। প্রিন্স হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে হয় ওয়েস্টমিনিস্টার এ্যাবেতে সেন্ট জর্জেস চ্যাপেলে এবং প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে হতে যাচ্ছে সেখানেই।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া