ব্রিটিশ রাজপরিবারে নতুন রাজপুত্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রিটিশ রাজমুকুটের পঞ্চম উত্তরসূরীকে স্বাগত জানিয়েছেন ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় কেটের কোলজুড়ে আসে তৃতীয় সন্তান। ওই দিন সকালেই জীবনসঙ্গী ‘ডিউক অব কেমব্রিজ’ প্রিন্স উইলিয়ামের সঙ্গে লন্ডনের প্যাডিংটনের লিন্ডো উইংয়ের সেন্ট মেরি হাসপাতালে পৌঁছেন কেট মিডলটন।

কেসিংটন প্যালেসের টুইটারে বলা হয়, ‘মিডলটন সুস্থভাবেই তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। মা-শিশু দুইজনই সুস্থ আছেন। সদ্যজাত রাজপুত্রের ওজন ৮ পাউন্ড ৭ আউন্স। সন্তানের জন্মের সময় কেটের পাশে ছিলেন প্রিন্স উইলিয়াম।’ রাজপুত্রের সম্ভাব্য নামের তালিকায় আছে আর্থার, আলবার্ট, ফ্রেডেরিক, জেমস ও ফিলিপ। ২০১৩ সালে ব্রিটিশ রাজসিংহাসনের নতুন আইন অনুসারে, ছেলে হলেও বোন শালর্ট এলিজাবেথ ডায়নার থেকে সিংহাসনের উত্তরসূরীতার ক্ষেত্রে একধাপ পিছিয়ে থাকবেন নতুন রাজপুত্র। ওই আইনে প্রথমবারের মত সিংহাসনের ক্ষেত্রে জন্মসূত্রে কন্যা-পুত্রের সমান দাবিদারের ঘোষণা দেয়া হয়।
এদিকে রাজদম্পতি হাসপাতালে পৌঁছানোর আগেই রাজপরিবারের সমর্থকরা হাসপাতালের বাহিরে পতাকা, ব্যানার, উপহার নিয়ে অপেক্ষা করতে থাকে। হাসপাতালের বাহিরে দীর্ঘদিন ধরে অপেক্ষারত সমর্থকরা এই ঘোষণার পর উল্লাস করেন। স্টেটহ্যামের জন লোগেরি (৬৩) বলেন, ১৫ দিন ধরে হাসপাতালের সামনে আছি। এতদিন এটি সাময়িক বাড়ি ছিল। রাজপুত্র কিংবা রাজকন্যা, আমরা অনেক খুশি। বিবিসি।আমাদের সময়.কম
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone