Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ব্রিটেনের নতুন রাজপুত্রের নামে ভাইরাস!

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: July 25, 2013 | 3:30 PM

কেট-উইলিয়ামের সদ্যজাত পুত্রকেট-উইলিয়ামের সদ্যজাত পুত্রকেট-উইলিয়ামের সদ্যজাত পুত্র ব্রিটেনের নতুন রাজপুত্রের নামে অনলাইনে নানা ভাইরাস ছড়িয়েছে। সম্প্রতি ইন্টারনেট নিরাপত্তা সেবাদাতা ক্যাসপারস্কির গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, অনলাইনে রাজপুত্র সম্পর্কিত তথ্যের লিংক, ছবি ও ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকুন।
গত সোমবার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ঘরে এসেছে রাজপুত্র। ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীর জন্মের খবরটিকে অনেক বড় ঘটনা হিসেবে দেখছেন প্রযুক্তিবিদেরাও।
ক্যাসপারস্কির গবেষক মাইকেল মলসনার জানিয়েছেন, ‘রাজপুত্রের জন্মের ঘটনার মত বড় একটি ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক ম্যালওয়্যার ছড়াতে পারে। তাই ইমেইলে আসা ‘রয়্যাল বেবি’ সংক্রান্ত সব স্প্যাম মেইলে ক্লিক করা থেকে সতর্ক থাকুন।
ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথির নাম রাখা হয়েছে জর্জ আলেকজান্ডার লুই। গতকাল বুধবার কেনসিংটন প্যালেস থেকে রাজপুত্রের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রাজপুত্রের নাম নিয়েও স্প্যাম মেইল আসতে পারে বা অনলাইনে ক্ষতিকর লিংকে চলে যেতে পারেন। তাই এ সংক্রান্ত কোনো বিষয়ে ক্লিক করার আগে সতর্ক থাকুন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ