ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ জর্ডানের বর্তমান বাদশা ও মরক্কোর রাজার দূরসম্পর্কের বোন!
লিহান লিমা: ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ জর্ডানের বর্তমান বাদশা ও মরক্কোর রাজার দূরসম্পর্কের বোন বলে দাবি করা হয়েছে। সম্প্রতি মরক্কোর একটি গণমাধ্যমে ব্রিটিশ রাজপরিবারের বংশানুক্রম ও পূর্বপুরুষদের ইতিহাস নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
এতে আরো উঠে আসে, রাণী এলিজাবেথ মহানবী হযরত মুহম্মদ (স) এর এর ৪৩তম বংশধর। এই বিষয়ে মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি আলি গোমা বলেন, ‘ইমান হাসানের সূত্র ধরে মুহম্মদ (স) এর বংশলতিকা রাণী এলিজাবেথের কাছে আসার বিষয়টি ঐতিহাসিক ও জিনগত সত্যি। তিনি আরো বলেন, জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মরক্কোর রাজা ষষ্ঠ মুহম্মদ রাণীর দূরসম্পর্কের কাজিন।’
মরক্কোর লেখক আবদেলহামিদ আল-আওনি মরক্কোর একটি গণমাধ্যমে লেখা আর্টিকেলে বলেন, ‘এটি দুই ধর্ম এবং রাজ্যের মধ্যে সম্পর্কের শক্তিশালী সেতু তৈরি করবে।’
প্রসঙ্গত এর আগে এই ১৯৮৬ সালে সর্বপ্রথম ব্রিটেনের রাজপরিবারের পূর্বপুরুষদের অস্তিত্ব ও জিন নিয়ে কাজ করা প্রকাশনা সংস্থা ‘বুর্খে পেরেজ’ সর্বপ্রথম এই এই দাবি উত্থাপন করেছিল। সম্প্রতি মরক্কোর ওই গণমাধ্যম জানায়, মধ্যযুগীয় ম্পেনে মুর যুগের জিনতত্ত্ব বুর্খে প্রকাশনার দাবিকেই সমর্থন করে। এতে দেখা যায়, রাণী এলিজাবেথ তৎকালিন স্পেনের সেভেলির মুসলিম শাসকের বংশধর। উমাইয়া শাসনামলে স্পেনে মুরদের আক্রমণের পর রাজা আবু আল কাসিম মোহাম্মদ ইবন আবাদ স্পেনের শহর সেভেলিতে শাসক (১০২৩ খ্রিষ্টাব্দ) হিসেবে অধিষ্ঠিত হন। আবু আল কাসিম ছিলেন মুহম্মদ (স) এর নাতি ইমাম হাসান বিন আলির ১১তম বংশধর। ১৩৭৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা রির্চাড অব কেনিসবুর্গ ( আর্ল অব কেমব্রিজ ‘তৃতীয়’ ) ছিলেন আবু আল কাসিমের ১২তম বংশধর। তার নাতি চতুর্থ এডওয়ার্ড ছিলেন ইংল্যান্ডের রাজা। এডওয়ার্ডের অষ্টম বংশধর ছিলেন গ্রেট ব্রিটেনের রাজা প্রথম জর্জ। আর প্রথম জর্জের দশম উত্তরসূরীই রাণী এলিজাবেথ। দ্য সান, বামিংহাম মেইল। আমাদের সময়.কম
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া