ব্রিটেনে ঢুকতে জামানত লাগবে
ডেস্ক : যুক্তরাজ্যে ঢুকতে হলে বিদেশি নাগরিকদের এখন থেকে বড় অঙ্কের জামানত দিতে হবে। দেশটিতে বসবাসরত অভিবাসীরাও এ নিয়মের মধ্যে পড়বেন। যুক্তরাজ্য ছাড়ার সময় শর্তসাপেক্ষে সেই অর্থ ফেরত পাবেন তাঁরা। রাজস্বের ওপর চাপ কমাতে এবং মেয়াদোত্তীর্ণদের বসবাস বন্ধে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অভিবাসন নীতিমালা পরিবর্তনের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে এ সিদ্ধান্ত নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শেষ নাগাদ নতুন এ নিয়ম চালু হবে। ‘ঝুকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত তিনটি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রকল্পটি চালু হবে। তা ছাড়া এরই মধ্যে যেসব ব্যক্তি বা পরিবার সেখানে বাস করছেন, তাদেরও জামানত-বাবদ কয়েক হাজার পাউন্ড জমা দিতে হবে। তবে অর্থের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এর আওতায় পড়বে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, দেশ ত্যাগের সময় জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে অভিবাসীদের নিশ্চিত করতে হবে তারা পরবর্তী সময়ে আর যুক্তরাজ্যে প্রবেশ করবেন না। পাশাপাশি এটিও প্রমাণ করতে হবে, সেখানে থাকাকালীন তিনি স্থায়ী কোনো চাকরি করেননি। এক্ষেত্রে ব্যর্থ হলে জামানত ফেরত দেওয়া হবে না। প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষের পরও দেশটিতে অবস্থান করেন। মূলত মেয়াদহীন অভিবাসীদের বসবাস বন্ধ ও রাজস্ব খাতকে চাপমুক্ত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় দাবি করে, গত বছর তারা অভিবাসীদের প্রবেশ বিগত এক দশকের মধ্যে সবচেয়ে কমিয়ে আনতে পেরেছে। ২০১১ সালের জুন থেকে পরবর্তী এক বছরে ৭৪ হাজার অভিবাসী কমেছে। বিরোধী লেবার পার্টির অনেকেই সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সূত্র : ডেইলি মেইল।কালের কণ্ঠ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের