Sunday, 28 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রিটেন পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশী বংশোভূত ড. রুপা হকের গ্রামের বাড়িতে আনন্দের বন্যা

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: June 11, 2017 | 2:07 PM

পাবনা : ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোভূত ড. রুপা হক এর বিজয়ী হবার খবরে তার গ্রামের বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায় বইছে আনন্দের বন্যা।রুপার দাদা পাবনা পৌর সদরের মোকছেদপুর এলাকার মরহুম আজিজুল হক ও নানা শহরের কুঠিপাড়া এলাকার মরহুম মুসা বিশ্বাস।এলাকার মানুষরাও ব্রিটেনে নির্বাচনে রুপার জয়ের খবর জেনে উল্লসিত। সকলের প্রত্যাশা ও বিশ্বাস সবার আদরের রুপা ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশী অভিবাসীদের জন্য কাজ করে যাবেন। গুরুত্ব দেবেন নিজ দেশের মানুষের সুবিধা-অসুবিধাগুলোর প্রতি।  

পারিবারিক সুত্র জানায়, রুপার পিতা মনছের আলী হক ও মা দুলালী হক ১৯৭০ সালে চলে যান ব্রিটেনে। সেখানেই ১৯৭২ সালে জন্ম হয় রুপার।

প্রতিক্রিয়ায় কুঠিপাড়া এলাকার বাসিন্দা রুপার বড় মামা আবুল বাছেদ বিশ্বাস ও ছোট মামা সবুজ বিশ্বাস বলেন, আমাদের ভাগ্নি ব্রিটেনের নির্বাচেন জয়ী হওয়ায় আমরা খুবই খুশি। আমরা কল্পনাও করতে পারিনি সে এত বড় অবস্থানে যেতে পারবে। এটা শুধু আমাদের জন্য নয়, পাবনাবাসী তথা বাংলাদেশের জন্য গৌরবের।

রুপার মামী রিজিয়া বিশ্বাস বলেন, খবরটা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে তাকে কাছে পেলে আনন্দ আরও বেশি হতো। দোয়া করি মেয়েটা যেন বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জল করে।
লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে লেবার পার্টির প্রার্থী রুপা হক ৩৩ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। রুপা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ২২ হাজার ভোট পেয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV