”ব্রীজগেট” নামের কেলেংকারীতে জড়িয়ে পড়েছেন নিউজার্সি রাজ্যের গভর্ণর ক্রিস ক্রীস্টি
ইব্রাহীম চৌধুরী খোকন : রাজনৈতিক কারনে ট্রাফিক জ্যাম সৃষ্টি করার জন্য ”ব্রীজগেট” নামের কেলেংকারীতে জড়িয়ে পড়েছেন যুক্তরাষেট্রর নিউজার্সি রাজ্যের গভর্ণর ক্রিস ক্রীস্টি। রিপাবলিকান দলের সম্ভাব্য পেসিডেন্ট পদপ্রর্থীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে খোদ দলের মধ্যেই এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাধারন জনমতও এখন গভর্ণর ক্রিস ক্রীস্টির প্রতিকুলে বলে সাম্প্রতিক জরীপে দেখা গেছে।
অভিযোগ উঠেচে,গত নির্বাচনের আগে নিজের পুনঃনির্বচনের জন্য মরিয়া হয়ে উঠেন ক্রিস ক্রীস্টি। রাজ্যের সব মেয়রদের সমর্থন আদায়ের জন্য নানা ভাবে চাপ সৃষ্ঠি করা হয়। নিউইয়র্ক-নিউজার্সির মধ্যে গুরুত¦পূর্ণ সংযোগ স্থাপনা ওয়াশিংটন ব্রীজ।ব্রীজ সংলগ্ন শহর ফোর্ট লী’র মেয়রকে চাপ সৃষ্ঠি করা হয় গভর্ণর ক্রিস ক্রীস্টিকে সমর্থন দেয়ার জন্য।ডেমোক্রেট দলের মেয়র মার্ক সোকোলিচ রিপাবলিকান দলের গভর্ণর ক্রিস ক্রীস্টির পুনঃ নির্বাচনে সমর্থন দেয়া থেকে বিরত থাকেন। এর জের ধরে ফোর্ট লী,র মেয়রকে ”উচিত শিক্ষা” দেয়ার উদ্যোগ নেয়া হয়।গভর্ণর অফিস থেকে প্রভাব খাটিয়ে নির্মান কাজের অজুহাতে ওয়াশিংটন ব্রীজের কয়েকটি লেন বন্ধ রাখা হয় ব্যস্ত কর্মদিবসে।এর ফলে দীর্ঘ ট্রাফিক জ্যাম সৃষ্ঠি হয়। স্কুল কলেজের শিক্ষার্থী সহ জরুরী বিভাগের গাড়ি চলাচলে অস্বাভাবিক বিলম্বে পড়তে হয়।মেয়রের উপর নাগরিকদের বিরক্তি সৃষ্টি করার জন্যই কর্মদিবসে ব্রীজের লেন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় বলে অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে গত মাসে গভর্ণর ক্রিস ক্রীস্টির অফিসের কিছু ই-মেইল বার্তা প্রকাশিত হয়। এসব বার্তায় ব্রীজের লেন বন্ধ রাখার ব্যাপারে গভর্ণর ক্রিস ক্রীস্টির অফিস থেকে কলকাঠি নাড়ানোর প্রমাণ পাওয়া যায়।গভর্ণর ক্রিস ক্রীস্টি পুরো বিষয়টি তাঁর অজ্ঞাতসারে ঘঠেছে বলে বলছেন।দীর্ঘ প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জনগনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।গভর্ণর অফিসে ক্রিস ক্রীস্টির বিশেষ সহকারীকে চাকুরীচ্যুত করা হয়েছে।ওয়াশিংটন ব্রীজের লেন বন্ধ রাখার সরাসরি নির্দেশ গভর্ণর ক্রিস ক্রীস্টি দিয়েছিলেন , এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদিও নাগরিকরা বিশ্বাস করছেন না পুরো বিষয়টি তাঁর অজ্ঞাতসারে ঘঠেছে।
ব্রীজ গেট” নামে গভর্ণর ক্রিস ক্রীস্টির এ কেলেংকারি নিয়ে মার্কিন মিডিয়া সরগরম হয়ে উঠেছে।এর মধ্যে নিউজার্সির একাধিক মেয়র অভিযোগ করেছেন,পুনঃ নির্বাচনে সমর্থন আদায়ের জন্য তাদেরকে গভর্ণর অফিস থেকে নানা ভাবে চাপ দেয়া হয়েছে। হ্যারিকেন স্যানডির পর প্রাপ্ত পুনর্বাসন তহবিল বরাদ্ধকেও ব্যাবহার করা হয়েছে রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য।”ব্রীজ গেট নিয়ে দীর্ঘ তদন্ত শুরু হয়েছে। তদন্তে হাজির হওয়ার জন্য গভর্ণর ক্রিস ক্রীস্টির নির্বাচনি প্রচারনা কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রিয় সংস্থা সমুহের তদন্তের পরই গভর্ণর ক্রিস ক্রীস্টির ভবিষ্যত সম্পর্কে সুনিশ্চিত হওয়া যাবে।ইচ্ছা করে ট্রাফিক জ্যাম সৃষ্ঠির মাধ্যমে আইনের লংঘন ঘঠেছে এবং আইনের এ লংঘন অপরাধমুলক কি না ,তা খাতিয়ে দেখা হচ্ছে। গভর্ণর ক্রিস ক্রীস্টি সংবাদ সম্মেলনে বলেছেন, যে কোন যথাযত তদন্তে তিনি সহযোগিতা করে যাবেন।
ক্রিস ক্রীস্টি ব্রীজগেট কেলেংকারীতে জড়িয়ে পড়ায় রিপাবলিকান দলের মধ্যে একধরনের অস্থিরতা শুরু হয়েছে। ২০১৬ সালের পেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রর্থী হিলারী ক্লিনটন। জনপ্রিয় হিলারী ক্লিনটনকে মোকাবেলার জন্য ক্রিস ক্রীস্টির জনপ্রিয়তাকে বড় করে দেখা হচ্ছিল। ব্রীজগেট কেলেংকারীতে জড়িয়ে পড়ার পর ক্রিস ক্রীস্টির জনপ্রিয়তা এখন নি¤œমুখী । সাধারণ জনমতে ক্রিস ক্রীস্টির জনপ্রিয়তা ৬৮ শতাংশ থেকে এক মাসে ৫৩ শতাংশে নেমে এসেছে। উদারনৈতিক রিপাবলিকান হিসাবে ক্রিস ক্রীস্টি কেলেংকারী সামাল দিতে না পারলে ২০১৬ সালেও হোয়াইট হাউস রিপাবলিকানদের নাগালের বাইরে থেকে যাবে বলে খোদ দলের মধ্যেই আলোচনা শুরু হয়েছে। নিউজার্সির রিপাবলিকান সংগঠক জর্জ এংকর এ প্রতিবেদককে বলেছেন, ডেমোক্রেটদের ষড়যন্ত্র মোকাবেলা করে ক্রিস ক্রীস্টি নিজেকে নির্দোষ প্রমানে সক্ষম হবেন বলে তিনি আশা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!