Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ব্রুকলিনে চার্চ ম্যকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: June 25, 2016 | 12:06 AM

নিউইয়র্ক: ব্রুকলিনে চার্চ ম্যকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (সিএম বি বি এ) উদ্দ্যেগে  গত ২৩ জুন বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গ্রীন হাউস রেস্টুরেন্ট পার্টি হলে। সিএমবিবিএ এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এনামুল হক সবুর.। আরও উপস্থিত ছিলেন সিএম বি বি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সিএম বি বি এর ইফতার মাহফিলের আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাব্ অনুষ্ঠানটি পরিচালনা করেন।  উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক সারওয়ার সালাম, সি পি এ, শেখ ফরহাদ, সিপিএ।  বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী হক। ইফতার মাহফিলের ব্যবস্থাপনায় ছিলেন ইফতার কমিটির আহবায়ক, সদস্য সচিব, সভাপতি ও সাধারণ সম্পাদক। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন, লুৎফুল করিম, মাইনুল আলম, মীর কাশেম, শামীম সিদ্দিকী, ডাক্তার হক, রাহুল চৌধুরী, মাহফিলের সার্বিক  সহযোগিতায় ছিলেন অধ্যাপক সারওয়ার সালাম। পবিত্র কুরআন-হাদিসের আলোকে রমজান মাসের তাৎপর্য ও রোজাদারের করণীয় সর্ম্পকে আলোচনা ও ইফতারের পূর্বে দোয়া করেন হাফেজ আবদুর রাজ্জাক। হাফেজ আবদুর রাজ্জাক বলেন, রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফেরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। পূণ্যময় এ মাস মুমিন বান্দার জীবনে এক দুর্লভ সুযোগ এনে দেয়। পবিত্র রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মৌসুম। তিনি কুরআন-হাদিসের আলোকে রমজান মাস এবং রোজাদারের মর্যাদার কথা উল্লেখ করে বলেন, যে ব্যক্তি ঈমান ও এতেসাবের সঙ্গে রোজা রাখেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হয়। তিনি পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে আগামী দিনের রোজাগুলো যথাযথভাবে পালনের জন্য আল্লাহর দরবারে তাওফিক কামনা ও খন্দকার আবদুল হামিদ এর জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। বিপুল সংখ্যক এলাকাসীসহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছিলেন। সবশেষে সভাপতি উপস্থিত সকলতে ধন্যবাদ জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও ইফতার মাহফিলের আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাব্ আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেন এবং  উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ