Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রেক্সিট আর ট্রাম্পের কারণে তারকা দম্পতির বিচ্ছেদ!

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: November 29, 2018 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রেক্সিট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কারণে বিয়ে ভেঙে গেছে অভিনেতা মাইকেল শীন ও সারাহ সিলভারম্যানের। মাইকেল শীন বৃটেনের ওয়েলসের ৪৯ বছর বয়সী অভিনেতা। অন্যদিকে সারাহ সিলভারম্যান যুক্তরাষ্ট্রের ৪৭ বছর বয়সী কমেডিয়ান। চার বছর তারা একত্রে সংসার করেছেন। কিন্তু ব্রেক্সিট ও ডনাল্ড ট্রাম্পের কারণে সেই বন্ধন ভেঙে গেছে ২০১৭ সালে। 
কিভাবে তাদের এই বিচ্ছেদ ঘটলো? মাইকেল শিন ফিরে আসেন বৃটেনে। তিনি জানার চেষ্টা করেন বৃটিশরা কেন ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সারাহ সিলভারম্যান যুক্তরাষ্ট্রে একটি ট্যুর দেয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন নিয়ে এবং লোকজনের সাক্ষাতকার নিয়ে জানার চেষ্টা করেন কেন ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন।

আর তাই এই দুটি ঘটনা তাদের সম্পর্ককে পরোক্ষভাবে ভেঙে দিয়েছে। মাইকেল শীন বলেন, তিনি এবং সারাহ ব্রেক্সিট ও ট্রাম্পের নির্বাচনের পরে রাজনৈতিক আবহে জড়িত হওয়ার সিদ্ধান্ত নেন এবং তা ভিন্নভাবে। এ ঘটনা থেকেই সারা ‘আই লাভ ইউ আমেরিকা’ শোয়ের সঙ্গে যুক্ত হন। এতে তিনি রাজনৈতিক অঙ্গনের লোকজনের সাক্ষাতকার নিতে থাকেন। মাইকেল শীন বলেন, ব্রেক্সিট নিয়ে মানুষ কেন ভোট দিল তা জানার জন্য এতে আমি উদ্বুদ্ধ হই। মাইকেল শীণ মনে করেন বৃটেনে ফেরা তার জন্য খুব কঠিন হবে। কারণ তিনি সিনেমার সঙ্গে জড়িয়ে পড়েছেন। তবে তিনি মনে করেন, তাদের মধ্যে এই বিচ্ছেদ এ জন্য দু’জনের জন্যই যথার্থ কাজ হবে। একবার সারাহ বলেছেন, মাইকেল শীনের সঙ্গে ছিলাম আমি। আমাদের বিচ্ছেদ ঘটেছে বড়দিনে। আপনারা হয়তো জানবেন, সে বৃটেন ফিরে গেছে। সেখানে সত্যিকার অর্থে তার জীবন কাটিয়ে নিচ্ছে। আমি সেখানে নেই। 
উল্লেখ্য, এর আগে ‘আন্ডারওয়ার্ল্ড’ ছবির অভিনেত্রী কেটি বেকিনসালে (৪৫)-এর সঙ্গে ডেটিং করেছেন মাইকেল শীন। বেকিনসালের সঙ্গে তার রয়েছে এক বছর বয়সী একটি কন্যা লিলি মো। বেকিনসালের সঙ্গে ১৯৯০এর দশকের মধ্যভাগে যোগাযোগ হয়। ওই সময় তারা একত্রিত ছিলেন। কিন্তু ২০০৩ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV