Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ব্লগারদের আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন সরকার

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: April 8, 2016 | 6:59 AM

অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে হত্যার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন কয়েকজন বেছে নেয়া ব্লগারকে আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন সরকার। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি। ডিসেম্বরে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো মার্কিন সরকারের কাছে বাংলাদেশী লেখকদের মানবিক আশ্রয় প্রদানের আহ্বান জানিয়েছিল। সামাদ হত্যাকাণ্ডের পর পেন আমেরিকার কারিন ডয়েচ কারলেকার আবারও মার্কিন সরকারের কাছে তার আবেদন পুনর্ব্যক্ত করেন।
সামাদের ‘বর্বর হত্যাকাণ্ডের’ তীব্র নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার। তিনি সাংবাদিকদের জানান, ‘সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশী জনগণের লড়াইয়ে অকৃত্তিম সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, ‘তাৎক্ষণিক বিপদে’র মুখোমুখি, এমন বেছে নেয়া কয়েকজন ব্লগারকে মানবিক আশ্রয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ ধরণের প্রশ্ন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে করার জন্য বলেন তিনি। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের প্রেস সেক্রেটারি শিন ইনোয়ে মানবিক আশ্রয়ের ক্ষেত্রে কোন নির্দিষ্ট অনুরোধের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এ ক্ষেত্রে গোপনীয়তা নীতির বিষয়টি উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, ভীষণ জরুরী ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কোন ব্যক্তিকে নিয়ে যাওয়া ও নির্দিষ্ট সময় পর্যন্ত আশ্রয় দেয়ার ক্ষেত্রে ‘হিউম্যান প্যারোল’ ব্যবহৃত হয়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV