ব্লগের লেখা ফেসবুকে
অনেকেই তাদের ব্লগের লেখা ফেসবুকের অ্যাকাউন্টে, গ্রুপে এবং ফ্যান পেজে শেয়ার করেন। ফেসবুকের একটি অ্যাপলিকেশনের সাহায্যে ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে শেয়ার করা যায়। এর জন্য প্রথমে https://apps.facebook. com/rssgraffiti ঠিকানায় যান। এখন to Permissions Dialog বাটনে ক্লিক করুন। তারপর নতুন পেজ এলে to App বাটনে ক্লিক করুন। তারপর Allow বাটনে ক্লিক করুন। নতুন পেজ এলে Add New Publishing Plan-এ ক্লিক করুন। এখন আপনার পাবলিশিং প্ল্যানের কোনো নাম (যেমন: Blogpost) দিয়ে Create Publishing Plan বাটনে ক্লিক করুন।
পাবলিশিং প্ল্যানের নামের (Blogpost) নিচে SOURCES-এর পাশে ADD NEW তে ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হলে আপনার ব্লগের ঠিকানা (URL) লিখে Add Source বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Feed Title-এ আপনার ব্লগের টাইটেল নেম এবং Feed URL-এ দেখবেন আপনার ব্লগের ঠিকানা লেখা আছে। এখন নিচে SCHEDULIN থেকে Update Frequency তে দেখে নিন আপনার ব্লগের পোস্টগুলো কতবার কখন কখন পোস্ট হবে। ইচ্ছে হলে আপনার নিজের মতো করে সেটিংস পরিবর্তন করতে পারেন। তারপর Save বাটনে ক্লিক করুন। এখন ডান পাশে TARGET-এর পাশে ADD NEW তে ক্লিক করুন। নতুন উইন্ডো এলে ওপরে TARGET SETUP-এর পাশে Choose Target থেকে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট, ফেসবুকের গ্রুপ বা ফেসবুকের ফ্যান পেজ নির্বাচন করে নিচে Save Changes বাটনে ক্লিক করুন। এখন SOURCES এবং TARGET-এর মধ্যের OFF-এ ক্লিক করে ON করে দিন। ফেসবুকের কোনো গ্রুপে বা ফ্যান পেজে ব্লগের লেখা স্বয়ংক্রিয় পোস্ট করতে চাইলে আপনাকে ওই গ্রুপের বা ফ্যান পেজের অ্যাডমিন হতে হবে।—মো. আমিনুর রহমান/প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion