Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বড়দিনের তাৎপর্যের আলোকে কেএলবি’র এ বছরের কার্যক্রম

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: December 20, 2018 | 11:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মানুষের মুক্তির জন্য পরণ পিতার প্রতিশ্রুতিতে ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের এ পৃথিবীতে আগমন। যীশু খ্রীষ্ট তাঁর জীবনাদর্শ দিয়ে মানুষকে শিখিয়েছেন কিভাবে একে অপরকে ভালোবাসতে হয়। ভালোবাসার মহিমা ও ভালোবাসাতেই জীবনের সার্থকতা, তা তিনি বুঝিয়েছেন তাঁর শিক্ষায়। মানব জাতীকে আদি পাপ থেকে মুক্ত করতেই প্রভু যীশুর এই পৃথিবীতে আগমন। তিনি শিখিয়েছেন কিভাবে প্রতিবেশীকে ভালোবাসতে হয়, তিনি শিখিয়েছেন, কিভাবে দান করতে হয়, তিনি শিখিয়েছেন কিভাবে অন্নহীনকে অন্ন, বস্ত্রহীনকে ব্রস্ত্র, ক্ষুদিতকে ক্ষুদা নিবারণের জন্য উদারভাবে দান করতে হয়।
বড়দিনের প্রাক্কালে খ্রীষ্টিয় আদর্শকে সামনে রেখে কেএলবি’র সৌজন্যে এ বছরের শেষ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড়দিনের উপহার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উদ্দেশ্যে ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল বর্তমানে মাসব্যাপী বাংলাদেশে অবস্থান করছেন, তিনি সরেজমিনে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি কয়েকটি স্থানে ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত থেকেছেন। তিনি কার্যক্রম শেষ হবার পূর্বেই এ বছরের শেষ সপ্তাহে নিউইয়র্ক ফিরে আসলেও বিভিন্ন স্থানে কেএলবি’র বড়দিন উপলক্ষে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছে।
এছাড়াও তিনি ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইনক থেকে নিয়মিত বাৎসরিক প্রকাশনা “আশীর্বাদ” স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন এবং বিভিন্ন স্থানে তা বিতরণে অংশগ্রহণ করবেন।
গত নভেম্বর মাস থেকেই বড়দিনেকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র ও বড়দিনের উপহার সামাগ্রী বিতরণের কর্যক্রম শুরু হয়। এর পর প্রতিষ্ঠানের ফাউন্ডার চেয়ারম্যান মি. ক্যালভিন মন্ডল বাংলাদেশে গেলে তাঁর উপস্থিতিতেও কিছু স্থানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
নভেম্বর মাস থেকে কেএলবি’র নিয়মিত কার্যক্রমের মধ্যে যে সকল স্থানে উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয় তা হল, মেরী মিত্র’র তত্ত্বাবধানে নভেম্বর মাসে পৃথক পৃথক দু’দিন খঞ্জনপুর, জয়পুরহাট, ওয়েস্ট বাংলা এসডিএ মিশনে কম্বল ও সোয়েটার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের শুরু হয়।
৫ ডিসেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটের রিভাইবেল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে কেএলবি’র সহযোগিতায় হোমের শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
৬ ডিসেম্বর গাজীপুরের, কালিয়াকৈর গোয়ালবাথান, এসডিএ মিশনে কেএলবি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। ডেভিড বর্মনের সৌজনে আয়োজিত এ অনুষ্ঠানটি বরুণ রায়, লাসার ঘরামী ও বাবুল গাইন-এর সহযোগিতায় সমাপ্ত হয়।
১১ ডিসেম্বর গোপালগঞ্জের জলিরপাড়, মুকসুদপুরে এসডিএ মিশনে শীতবস্ত্র বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন মানিক বিশ্বাস ও গিলবার্ট ঘরামী।
১৪ ডিসেম্বর ঢাকা মিরপুরের, শাহ্ আলীবাগ, গড়ান চটবাড়িতে কেএলবি‘র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন রবীন বৈদ্য এবং শ্রী: নবু মন্ডল।
এছাড়ও আগামী জানুয়ারির ১০ তারিখে কেএলবি প্রতিষ্ঠাতার নিজ এলাকায় বল্লবপুর, মুজিবনগর, মেহেরপুরে শীতবস্ত্র বিতরণ করা হবে। যার সার্বিক দায়িত্ব পালন করবেন ববি মন্ডল ও পনির মন্ডল। এছাড়াও আরো বেশ কয়েকটি স্থানে কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV