বয়স ১২, গিনেজ বুকে জায়গা করে নিয়েছে ১০২টি ভাষায় গান গেয়ে
সাঈদা মুনীর: সুচেতা সতিশ। বয়স মাত্র ১২ বছর। তবে এই বয়সেই সে ১০২টি ভাষায় গান গাইতে শিখে ফেলেছে। গেল জানুয়ারিতে দুবাইয়ে একটি কনসার্টে ৬ ঘণ্টা ১৫ মিনিটে ওই ভাষাগুলোতে গানও গেয়েছেন তিনি।
দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুলে সপ্তম গ্রেডে লেখাপড়া করে সুচেতা। আগের বছরই ৮০টি ভাষায় গান রপ্ত করেছিল সে। তারপরও থামেনি, রপ্ত করে গেছে আরও নতুন নতুন ভাষার গান।
সুচেতার গোটা পরিবারই সঙ্গীতপ্রেমী। ৪ বছর বয়সেই ক্যারান্টিক মিউজেক শেখা শুরু করে সে। মূলত ২০১৬ সাল থেকে হিন্দির পর অন্য ভাষার গান শেখা শুরু তার।
জানুয়ারির ওই কনসার্টে সবাইকে অবাক করে দিয়েছিল সুচেতা। আর সুচেতার এই প্রতিভা জায়গা করে নিয়েছে গিনেজ বুকেও। সুচেতার আগে এই রেকর্ড ছিল ভারতেরই আরেকজনের দখলে। তার নাম কেসিরাজু শ্রীনিবাস। তিনি ৭৬ ভাষায় গান গাইতে জানেন।
সুচেতা বিদেশি ভাষায় প্রথম যে গানটি শিখেছিল সেটি ছিল জাপানি। আর দুবাইয়ে থাকার কারণে এরপর অ্যারাবিক গান শেখা শুরু করে সে। প্রথম দিকে প্রতি সপ্তাহে একটি করে নতুন ভাষার গান শিখত সে। পরে এই সংখ্যা আরও বৃদ্বি পায়।
সুচেতা জানিয়েছে, সাধারণত একটা গান শিখতে তার দুই ঘণ্টার মতো সময় লাগে। এটা যদি উচ্চারণ করা সহজ হয় তাহলে সময় আরও কম লাগে। আর গানটা যদি বেশি লম্বা না হয় তবে আধা ঘণ্টার মতো সময় লাগে।
তবে ফরাসি, হাঙ্গেরিয় ও জার্মান ভাষার মতো গানগুলো শিখতে দুই দিনের মতো সময় লেগে যায়।
সুচেতা যেসব ভাষায় গান জানে তার মধ্যে রয়েছে- সংস্কৃত, মৈথিলি, আফ্রিকান, আলবেনিয়ান, বাংলা, ড্যানিশ ইত্যাদি। আমাদের সময়.কম
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং