Tuesday, 27 October 2026 |
শিরোনাম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
সব ক্যাটাগরি

ভাগ্যবান না কি মহা ভাগ্যবান?

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: November 10, 2013 | 3:20 AM

 

আপনার কাছে সৌভাগ্যের সংজ্ঞা আসলে ঠিক কী তা হয়তো অনুমান করে বলা মুশকিল। তবে যদি লটারির টিকেট কিনে রাতারাতিই কোটিপতি হয়ে যাওয়ার ঘটনা আপনার জীবনে একটিবারও ঘটে থাকে তাহলে আপনাকে ভাগ্যবান ব্যক্তির তালিকাতে রাখতে চাইবেন যে কেউ-ই। কিন্তু যদি এভাবে কোটি টাকা জেতার ঘটনাও মাত্র কয়েক বছরের ব্যবধানে দু’বার ঘটে তাহলে কী বলা হবে আপনাকে? স্রেফ ভাগ্যবান না কি মহা ভাগ্যবান? বলা বাহুল্য, এতটা সুখ কল্পনা বিশ্বের সবচেয়ে আশাবাদী লোকও হয়তো করবেন না। অথচ বাস্তব যে মাঝে মাঝে কল্পনাকেও হার মানাতে পারে তার প্রমাণ হয়েই সম্প্রতি লটারি জেতায় রীতিমতো ইতিহাস গড়েছেন আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের এক অধিবাসী। বিশ্বের অনেক দেশের মতো আমেরিকাতেও রাজ্যভিত্তিক যে লটারিগুলো প্রচলিত আছে সেই লটারিতেই মাত্র কয়েক বছরের ব্যবধানে দু’দুবার মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় আট কোটি টাকারও বেশি) করে জয় করেছেন জোসেফ পালমারচুক নামের এই ব্যক্তি। এর মধ্যে সর্বশেষ লটারি জয়ের ঘটনা ঘটে গেল বুধবার যেখানে মিশিগানের ক্লাসিক লোটো গেম ৪৭ নামের একটি লটারির জ্যাকপট বিজয়ী হিসেবে ১.৩৫ মিলিয়ন ডলার জেতেন জোসেফ। অন্যদিকে কয়েক বছর আগে টেনেসি অঙ্গরাজ্যের এ ধরনের আরেকটি লটারিতে জোসেফের জেতা অর্থের পরিমাণ ছিল এক মিলিয়ন ডলার। মূলত সেবারের সেই লটারি জেতার পরই টেনেসি ছেড়ে নিজের পরিবারের সবাইকে নিয়ে গ্র্যান্ড রেপিডসের উত্তরে মেকোস্টা কাউন্টিতে বাসা নিয়েছিলেন জোসেফ। তবে এবার লটারি জেতার পর মিশিগানের শীতল আবহাওয়া ছেড়ে তুলনামূলক উষ্ণ কোনো স্থানে বিলাসবহুল আরেকটি কনডোমনিয়াম কেনার চিন্তা করছেন জোসেফ। এদিকে তার এই অবিশ্বাস্য সাফল্যের পর নেপথ্যের রহস্য সন্ধানীদের জন্য নিজের অদ্ভুত এক কুসংস্কারের কথাই জানিয়েছেন জোসেফ। তিনি জানান, লটারি বিক্রেতারা সাধারণত ভুল করে যেসব টিকেট দোকান বা কাউন্টারের একপাশে রেখে দেন সেগুলোই কেনার চেষ্টা করেন তিনি। যদিও একই কাজ করলেই যে জোসেফের মতো ভাগ্য আপনার কাছে ধরা দেবে এটা বিশ্বাস করা সত্যিই বেশ কষ্টসাধ্য! ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ