ভারতে তৈরি হচ্ছে ক্রিকেটের মন্দির
কলকাতা প্রতিনিধি : দেবতাদের জন্য মন্দির নির্মাণ করা হয়ে আসছে সেই আদিকাল থেকে। কিন্তু ক্রিকেটের জন্য মন্দির তৈরির কথা আগে কখনও শোনা যায়নি। সেটিই হতে চলেছে ভারতে। আর সেই মন্দির তৈরি করছেন ভারতীয ক্রিকেট দলেরই এক সদস্য। বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পরেই নাকি মহেন্দ্র সিং ধোনী, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংদের উৎসর্গ করে একটি মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এজন্য তিনি বিহারের আতারওয়ালিয়া গ্রামকেই বেছে নিয়েছিলেন। মনোজের পৈত্রিক বাড়ি সেখানে। মনোজ জানিয়েছেন, সেই মন্দিরে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া শচীন টেন্ডুলকারের একটি পূর্ণায়ব মূর্তি স্থাপন করবেন তিনি। আগামী ১৯ই নভেম্বর এই মূর্তি প্রতিষ্ঠার দিন ধার্য করা হয়েছে। মন্দিরের জন্য ৬ হাজার বর্গফুট আয়তনের জমিও তিনি সংগ্রহ করেছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে