Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভারত ছেড়েছেন ৪০০০ মিলিয়নিয়ার, ফ্রান্স ছেড়েছেন ৯০০০

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: March 31, 2016 | 7:56 AM

২০১৫ সালের মধ্যে ৪০০০  ভারতীয়  মিলিয়নিয়ার দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি সংস্থার রিপোর্টে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় মিলিয়নিয়ার  দেশ ছেড়েছেন ২০১৫ সালে। ভারত থেকে সমগ্র বিশ্বে  ব্যক্তিগতভাবে প্রতিবছর যত মানুষ যায় গত বছর সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে।  বিদেশে পাড়ি দেয়ার ক্ষেত্রে নিজ দেশের মধ্যেই ২০১৫ সালটি  চতুর্থতম স্থান দখল করেছে । নিউ ওয়ার্ল্ড ওয়েলথ তার রিপোর্টে বলেছে, ৪০০০ ভারতীয় ধনী ব্যক্তি তাদের আবাসস্থল পরিবর্তন করেছেন। অন্যদিকে ফ্রান্সে এর পরিমাণ ১০,০০০-এর মতো। রিপোর্টে বলা হয়েছে, চীন এবং ভারত ধনীদের অভিবাসী হওয়ার বিষয়ে সচেতন নয়। চীন এবং ভারত থেকে প্রতি বছর মানুষ বিদেশে পাড়ি দিচ্ছে আরো উন্নত জীবন যাপনের জন্য, যদিও নিজ দেশে তারা মিলিয়নিয়ার। ভারত ও চীন যে হারে মিলিয়নিয়ার হারাচ্ছে সেই হারে সৃষ্টি হচ্ছে না। এ সব দেশে জীবন যাপনের মান একদিন উন্নত হবে এবং তারা আবার নিজ দেশে ফিরে আসবেÑ এমনটিই রিপোর্টে আশা করা হয়েছে। মিলিয়নিয়ারদের বিদেশে পাড়ি দেয়ার ক্ষেত্রে এবং তাদের  সংখ্যা  উল্লেখ করলে দেখা যাচ্ছে, চীনের পরেই ফ্রান্সের স্থান। এরই মধ্যে ৯০০০ নাগরিক ফ্রান্স ছেড়ে গেছেন। এক্ষেত্রে  তৃতীয় স্থানে আছে ইতালি। এ দেশের ৬০০০ মিলিয়নিয়ার দেশ ছেড়েছেন। ফ্রান্সে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে ধর্মীয় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই প্রভাব পড়েছে সেখানে। ওই রিপোর্টে বলা হয়েছে, এই উত্তেজনা আগামী এক দশকে আরও বৃদ্ধি পাবে এবং তার ফলে দেশ ছেড়ে যাওয়া মিলিয়নিয়ারের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। ইউরোপিয়ান দেশগুলোতে ধর্মীয় উত্তেজনা শুরু হয়েছে এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অদূর ভবিষ্যতে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বেলজিয়াম, জার্মানি, সুইডেন ও যুক্তরাজ্যেও এর খারাপ প্রভাব পড়বে। গ্রিস সহ আরো দেশ থেকে ৩০০০ এবং রাশিয়ান ফেডারেশন, ¯েপন ও ব্রাজিলসহ প্রতিটি দেশ থেকে ২০০০ মানুষ দেশ ত্যাগ করছে। তবে নতুন অভিবাসী আগমনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। ৮০০০ ধনী ব্যক্তি অস্ট্রেলিয়াতে বসবাস শুরু করেছে। এর পরেই আছে যুক্তরাষ্ট্র স্থান। সেখানে ৭০০০, তার পরে কানাডা ৫০০০ নতুন অভিবাসী গ্রহণ করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। রিপোর্টে মিলিয়নিয়ার বলতে  নিজেদের বসতভিটার বাইরে অর্থের পরিমাণ যদি কারো  এক মিলিয়ন বা তার চেয়ে  বেশি থাকে  তাদেরকেই বোঝানো হয়েছে । মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV