Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাস্তবায়নে একমত: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: January 25, 2015 | 10:42 AM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছন, যুক্তরাষ্ট্র ও ভারত বেসামরিক পরমাণু শক্তি সহযোগী চুক্তি বাস্তবায়নে একমত হয়েছে। ওবামা তিন দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার সকালে ভারত পৌঁছানোর পর মোদীর সাথে একান্ত আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান।
ওবামা তার বক্তব্যে বলেছেন, ‘আমরা দুই দেশের মধ্যে বেসামরিক পরমাণু শক্তি সহযোগিতা চুক্তির পূর্ণ বাস্তবায়নে একমত হয়েছি।’
তিনি আরো জানিয়েছেন, বেসামরিক পরমাণু চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্তের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পরবর্তী ধাপে উন্নীত হলো।
ভারতের প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সমঝোতার ক্ষেত্রে এই পারমাণবিক সহযোগিতা চুক্তি ভরকেন্দ্র হিসেবে কাজ করেছে। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ছয় বছর পর আমরা এখন বাণিজ্যিক সহযোগিতার দিকে অগ্রসর হচ্ছি।’
উল্লেখ্য, ২০০৮ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্য বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক দুর্ঘটনার দায় কে নিবে তা নিয়ে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল। এর আগে, পারমাণবিক শক্তি উৎপাদনের সরঞ্জাম সরবরাহকারীদের আইনগত সুরক্ষা দিতে ভারত অনীহা দেখিয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া/ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ