ভার্জিনিয়ায় ড. নিনা আহমেদের ফান্ড রাইসিং ডিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড এ অনুষ্ঠিত হলো ড. নিনা আহমেদ এর সম্মানে ফান্ড রাইসিং এন্ড এপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান। গ্রেটার ওয়াশিংটন ডিসি বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজক ছিলেন প্রকৌশলী আবুবকর হানিপ এবং রেদওয়ান চৌধুরী । উক্ত অনুষ্ঠানে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডিসি সর্বস্তরের বাঙালিরা স্বতঃফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া রাজ্যের লেফটেন্যান্ট গর্ভনর পদে নির্বাচন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নিনা আহমেদ। আগে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কংগ্রেসানাল জেলায় নির্বাচনী মানচিত্রে পরিবর্তন আসায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে লেফটেন্যান্ট গর্ভনর পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।
ফিলাডেলফিয়া নগরীর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করার আগে থেকেই নাগরিক আন্দোলনের মূলধারার নেতা হিসেবে নিনা আহমেদ সবার নজরে আসেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় তিনি বলেছেন, প্রতিনিধি পরিষদে নির্বাচনের লক্ষ্যই ছিল বিদ্বেষ আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। নিনা আহমেদ এক বিবৃতিতে বলেন, গত ২৫ বছর থেকে আমি পেনসেলভেনিয়াতে অন্যায়, অবিচার আর বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছি। আমি মনে করেছি, এসবের অবসানের জন্য আরও প্রগতিশীল নেতৃত্ব সরকারে যাওয়া উচিত।
পেশায় চিকিৎসাবিজ্ঞানী ড. নিনা আহমেদ লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচন করবেন, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন। তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে করা অস্ত্র আইন প্রণয়নের জন্য উদ্যোগী হবেন। স্কুলের শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকে, সে বিষয়টি নিশ্চিত করবেন বলে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানটির উপস্থাপনা করেন এন্থনি পিযুষ গোমেজ ও আনিকা রহমান। অনুষ্টানে বক্তব্য রাখেন পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিপ, সমাজ কর্মী রেদওয়ান চৌধুরী, ওয়াহেদ হোসাইনী, মোহাম্মায়দ আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসাইন, মাজহারুল হক, প্রিয় লাল কর্মকার এবং মোমেন্টস মাল্টিমিডিয়া গ্রূপ এর সদস্যবৃন্দ ছাড়াও ভির্জিনিয়ার ওয়াশিংটন ডিসি ও মেরিল্যান্ড সকল স্তরের বাঙালিরা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!