Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় সেহরির খাবার খেয়ে বাড়ি ফেরার পথে কিশোরীকে হত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: June 20, 2017 | 1:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক মুসলিম কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাব্রা হোসেইন (১৭)। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নাব্রা ভোরে সেহরির খাবার খেয়ে বাড়ি ফিরছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হাঁটার সময় এক গাড়িচালকের সঙ্গে ঝগড়া হয় নাব্রা ও তার বন্ধুদের। এরপর গাড়ি থেকে বেরিয়ে চালক নাব্রাকে হয়রানি করে। পুলিশ আরো জানায়, হত্যার কারণ এ পর্যন্ত জানা যায়নি। এ ক্ষেত্রে বিদ্বেষপ্রসূত অপরাধ সংঘটিত হওয়ার তারা প্রমাণ পায়নি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নাব্রাসহ চার-পাঁচজন বন্ধু ফাস্টফুডের রেস্তোরাঁ থেকে ফিরছিল। রমজানে ভোরে খাবার (সেহরি) খেতে তারা সেখানে যায়। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের রোজা রাখতে হয়। গ্রিনিচ সময় ভোর ৪টার দিকে নাব্রা ও বন্ধুদের সঙ্গে চালকের বিতণ্ডা হয়।

স্থানীয় সংগঠন অল ডুলস এরিয়া মুসলিম সোসাইটি (অ্যাডামস) জানিয়েছে, তাদের সদস্যরা কিশোর-কিশোরীদের দেখতে পায় এবং বাড়িতে যেতে বলে। কিন্তু এদের একজন পিছিয়ে যায়। পরে কর্তৃপক্ষের কাছে সে নিখোঁজ বলে জানানো হয়।

পুলিশ জানায়, একটি হেলিকপ্টার করে অনুসন্ধান কাজে নেমে পড়ে। একপর্যায়ে ওই এলাকায় একটি কার সন্দেহজনকভাবে চলতে দেখা যায়। এরপর চালক ডারউইন মার্টিনেজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের পুকুরে কিশোরীর লাশ পাওয়া যায়। সঙ্গে বেজবলের ব্যাটও মেলে।

নাব্রার মা সাওসান গাজ্জান বলেন, ‘আমার মনে হয়, তার পোশাক পরার ধরনের সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে এবং আসল কথা সে মুসলিম।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ