ভিডিও গেমস বেশি খেললে বিপদ!
যাঁরা নিয়মিত ভিডিও গেমস খেলেন, তাঁদের জন্য দুঃসংবাদই বটে। ভিডিও গেমস খেলোয়াড়েরা দৃষ্টিবিভ্রমের শিকার হতে পারেন। নতুন এক গবেষণায় এমন চিত্রই উঠে এসেছে।
যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল গেমিং রিসার্চ ইউনিটের গবেষকেরা ৪৮৩ জন ভিডিও গেমস খেলোয়াড়ের ৬৫৬টি দৃষ্টিবিভ্রম অভিজ্ঞতার বিষয় জানতে পেরেছেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গবেষণায় অংশগ্রহণকারী ভিডিও গেমস খেলোয়াড়েরা এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যার উপস্থিতি বাস্তব জগতে নেই। ভিডিও গেমস খেলা বন্ধ করার পর তাঁদের অনেকেই চোখের সামনে ভিডিও গেমসের ছবি দেখতে পেয়েছেন। এ ছাড়া বাস্তব জগতের কিছু বস্তুর বিকৃত রূপও তাঁরা দেখতে পেয়েছেন যার কোনো অস্তিত্বই নেই।
ভিডিও গেমস খেলোয়াড়দের কেউ কেউ আবার কথা-বার্তা বলার সময় চোখের সামনে ভিডিও গেমসের মেনু জ্বলজ্বল করতে দেখেছেন। এমনকি রাস্তায় গাড়ি চালানোর সময় অবাস্তব নানা ধরনের রঙিন ছবি দেখার অভিজ্ঞতাও অর্জন করেছেন তাঁদের কেউ কেউ।প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








