‘ভিনদেশি সাংবাদিকেরা বাংলাদেশকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করছেন’: নিউইয়র্কে এবিপিসি’র মতবিনিময় সভায় ফরিদা ইয়াসমিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) এক মতবিনিময় সভায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, ভিনদেশি সাংবাদিকেরা বাংলাদেশকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করছেন। বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উন্নয়নের মডেলে পরিণত হয়েছে, সেটি তারা বাইরে থেকে দেখার সুযোগ পান না। অনেক সময় বিশেষ মহলও বিদেশি মিডিয়াকে রাজনৈতিক কারণে বিভ্রান্ত করে। এ অবস্থার অবসানে প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি মিলানায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন ফরিদা ইয়াসমিন।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও সদস্য পপি চৌধুরীর সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্য ছাড়াও নিউইয়র্কে কর্মরত সাংবাদিক ও সুধীজনেরা অংশ নেন।
এক প্রশ্নের জবাবে ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে অবশ্যই এই হত্যাকা-ের বিচার হতে হবে বলে তিনি মন্তব্য করেন। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে নারীরা এগিয়ে চলেছেন। নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে প্রসঙ্গ টেনে ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে পুরুষ সদস্যদের ভোটেই তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে একজন নারীকে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করতে ৬৩ বছর লেগেছে বলে মন্তব্য করেন তিনি।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের জাতীয় প্রেসক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিকদের সঙ্গে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ‘খোলামেলা মতবিনিময়’ হওয়া দরকার।
সভায় আরো বক্তব্য দেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি মীর ওয়াজিদ শিবলী, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক লিগের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য খোরশেদ খন্দকার, ইন্টারফেইথ নেতা ইমাম কাজী কায়্যুম, কমিউনিটি বোর্ড সদস্য নাঈমা সুলতানা এবং সাংবাদিক নেতা মাহফুজুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসক্লাবের সদস্য ও যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, চ্যানেল আই ইউকে’র অনুষ্ঠান উপস্থাপক ও ইমিগ্রেশন আইনজীবী শেখ সালেহ আহমেদ হামিদী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী ও কানু দত্ত, প্রতিষ্ঠাতা সদস্য ফারহানা চৌধুরী ও আমজাদ হোসেন, সদস্য জাহেদ শরীফ, মুহাম্মদ শহীদুল্লাহ, তপন চৌধুরী ও মোহাম্মদ হামিদ, সাপ্তাহিক সন্ধান সম্পাদক সনজীবন কুমার সরকার, এনটিভি ইউএসএ’র বার্তা প্রযোজক আবীর আলমগীর ও বার্তা প্রধান পুলক মাহমুদ, সাপ্তাহিক আওয়াজ বিডির সম্পাদক শাহ তাজ ও প্রকাশক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
সভা শেষে আমেরিকা বাংলাদেশপ্রেসক্লাবের সহ-সভাপতি মীর ওয়াজিদ শিবলী ও প্রতিষ্ঠাতা সদস্য শারমিন রেজা ইভার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া