Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভিসাপ্রার্থীদের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসে নতুন সেবা চালু

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: November 9, 2014 | 5:29 PM

গ্রাহকবান্ধব ওয়েবসাইটের মাধ্যমে অভিবাসী ভিসা সংগ্রহ ও ভিসা সাক্ষাৎকার পরবর্তী কাগজপত্র জমা সংক্রান্ত একটি নতুন সেবা চালু করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগে কাগজপত্র জমা এবং ভিসা সংগ্রহ সংক্রান্ত সেবাসমূহ ঢাকাকেন্দ্রিক ছিল। নতুন ওই সেবা চালুর ফলে এখন থেকে ঢাকার পাশাপাশি ভিসা আবেদনকারীরা সিলেট ও চট্টগ্রামস্থ ভিসা সংগ্রহ কেন্দ্র (সায়মন ওভারসীজ) ব্যবহার করতে পারবেন। রাজধানীর বাইরের আবেদনকারীদের সমস্যা উপলব্ধি করে ওই সেবা চালু করা হয়েছে বলে দূতাবাসের তরফে জানানো হয়েছে। গতকাল গুলশানের সায়মন সেন্টারে নতুন সেবার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। এ সময় অন্যান্যের মধ্যে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গড়লেসহ সায়মন সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেয়া  বক্তৃতায় ড্যান মজিনা বলেন, ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে ভিসা প্রক্রিয়াকে সহজতর করা হচ্ছে। আজকের পদক্ষেপ দুই দেশের অংশীদারিত্ব সম্পর্ক দৃঢ় ও মানুষের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে। নতুন সেবা অনুযায়ী এখন থেকে ভিসা সংগ্রহ, নির্বাচন, কাগজপত্র জমা দেয়া এবং ভিসা সংগ্রহে অভিবাসী ভিসা আবেদনকারীদের অবশ্যই িি.িঁংঃৎধাবষফড়পং.পড়স/নফ ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করতে হবে। এক পরিবারে কয়েকজন সদস্য এক সঙ্গে আবেদন করলে কেবল পরিবার প্রধানের (মূল আবেদনকারী) প্রোফাইল তৈরি করতে হবে। সিলেট এবং চট্টগ্রামে অবস্থিত কেন্দ্রগুলোতে দুটি ধাপে সেবা চালু হবে জানিয়ে দূতাবাস বলেছে, প্রথমটি চলতি বছরের ৯ই নভেম্বর থেকে চালু হবে। যে সব অভিবাসী ভিসা আবেদনকারীর ভিসার অনুমোদন হয়েছে তারা তাদের প্রোফাইলে উল্লিখিত নিকটস্থ ভিসা সংগ্রহ কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এরপর দ্বিতীয় ধাপে ১লা ডিসেম্বর থেকে সকল অভিবাসী ভিসা আবেদনকারী তাদের সাক্ষাৎকার পরবর্তী কাগজপত্র নিকটস্থ ভিসা সংগ্রহ কেন্দ্রে জমা দিতে পারবেন। আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণকারী কনস্যুলার অফিসার প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা দেবেন বলেও জানানো হয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV