ভুয়া ফেসবুক আইডি বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারীদের সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যে বা যারা আমার নামে ফেসবুকে একাধিক পেজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এহেন কর্মকাণ্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’ ড. মোমেন বলেন, ‘আমার নামে একটি ফেসবুক পেজ রয়েছে যা ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করেছে। এ ছাড়া আমার নিজের কোনো ফেসবুক পেজ নেই।’ বিবৃতিতে তিনি বলেন, ‘আমার নামে তৈরি এসব ভুয়া আইডি ব্যবহারকারীগণ নিজ থেকে তা বন্ধ না করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








