Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ভূমিকম্প আঘাত হানার পর জাপানের রাস্তায় রহস্যজনক ফেনা

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: April 18, 2016 | 12:30 AM

জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ফুকুওকা। শনিবার দ্বিতীয় দফায় সেখানে ভূমিকম্প আঘাত হানার পর অকস্মাৎ ফোম বা ফেনায় ঢেকে গেল রাস্তা। এমন দৃশ্য দেখে হতবাক সাধারণ মানুষ। রহস্যজনকভাবে বেশির ভাগ রাস্তায় ভেসে উঠল ফেনা। অল্প স্বল্প নয়। একেবারে রাস্তাজুড়ে। মনে হলো সাবান গোলানো ফেনার বাণ ডেকেছে। এমন ঘটনা এর আগে জাপানিরা বা অন্য কেউ দেখেছে বলে শোনা যায় নি। ফলে জাপানিরা অজানা এক আশঙ্কায় দিন গোনা শুরু করেছেন। এ ঘটনাকে তারা অকল্যাণকর কিছু বলে মনে করছেন। রাস্তার এসব ফেনার ছবি অনলাইনে ভিডিও এবং স্থিরচিত্র হিসেবে পোস্ট করেছেন সে এলাকার মানুষ। কেউ কেউ বলছেন, দ্বিতীয় দফা ভূমিকম্পের পর মাটির নিচে যে পাইপ লাইন আছে তা ফেটে গিয়ে এমনটা ঘটতে পারে। কিন্তু এ যুক্তির পক্ষে কোন প্রমাণ মেলে নি। উল্লেখ্য জাপানে ভূমিকম্পে এরই মধ্যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১। এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের পরে শনিবার আরও শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে ভবন, রাস্তা। ঘটে ব্যাপক ভূমিধস। ভেঙেচুরে যায় অনেক সেতু। অনেক ভবন ও সড়কের ওপর ধসে পড়ে শত শত টন মাটির স্তূপ। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV