Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানায় সম্পাদক পরিষদের উদ্বেগ

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: January 8, 2018 | 8:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের নিরাপত্তার ওপর হুমকি পরিস্থিতি তৈরি হওয়া এবং একটি মানহানি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গতকাল রোববার দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

একই সঙ্গে তুচ্ছ অজুহাতে, বিশেষত জেলা পর্যায়ের সম্পাদক এবং প্রতিবেদকদের বিরুদ্ধে যখন-তখন গ্রেপ্তারি পরোয়ানা এবং সমন জারি হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকরা। তারা আরো বলেন, ইদানীং দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থার লোকেরা সম্পাদক এবং প্রতিবেদকদের তলব করে তাদের কাছে প্রকাশিত বিভিন্ন সংবাদের ব্যাপারে ব্যাখ্যা দাবি করছেন। এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর চূড়ান্ত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে অবিলম্বে এসব ঘটনার ইতি টানার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ডেইলি নিউজ টুডের সম্পাদক রিয়াজুদ্দিন আহমেদ, দৈনিক সংবাদের খন্দকার মুনিরুজ্জামান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দৈনিক বণিকবার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং দৈনিক কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন। সূত্র: ভোরের কাগজ, সমকাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ