Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবকে সহযোগিতা আরো বাড়াবে

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: February 16, 2016 | 11:57 PM

ভয়েস অব আমেরিকা অদুর ভবিষ্যতে ভিওএ ফ্যান ক্লাবগুলোর বিভিন্ন কর্মতৎপরতায় আরো সহযোগিতা প্রদানের ব্যাপারে বিশেষ চিন্তা ভাবনা করছে।পাশাপাশি বিভিন্ন ফ্যান ক্লাব এর নানান কর্মসূচী গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণ করে থাকে। ভিওএর দক্ষিন এবং সেন্ট্রাল এশিয়া বিভাগের পরিচালক আকবর আয়াজি গেলো ১১ ফেব্রুয়ারি ভিওএ সফররত সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশে ভিওএ ফ্যান ক্লাব আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা আকবর হায়দার কিরনের সাথে এক বিশেষ বৈঠককালে এই মন্তব্য করেন। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান এবং কিংবদন্তী বেতার ব্যক্তিত্ব রোকেয়া হায়দার এর উপস্থিতিতে আয়োজিত এই মতবিনিময় এর সময় সাংবাদিক আবিদ রহমান এবং নিহার সিদ্দিকিও উপস্থিত ছিলেন।

ভিওএ পরিচালক আকবর আয়াজি বিভিন্ন ব্যাপারে কথাবার্তা বলেন। তিনি বাংলা বিভাগের গৌরবময় অতীতের উপর বিশেষ আলোকপাত করেন। জনাব আকবর রোকেয়া হায়দারকে সাথে নিয়ে নিউইয়র্ক সফর করার বিশেষ আমন্ত্রন আগ্রহের সাথে গ্রহন করেন এবং বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্কে বসবাসরত প্রবাসীদের উপর ভিওএর অনুষ্ঠানে আরো বেশী কভারেজ দেয়ার আশ্বাস দেন। এর আগে তিনি ভিওএ বাংলা বিভাগে এসে ফ্যান ক্লাব এর পক্ষ থেকে পাঠানো বিশেষ ব্যানার ও স্টিকার গ্রহন করেন এবং বিভাগের সবাইকে নিয়ে গ্রূপ ছবি তোলেন। বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সাথে আরও উপস্থিত ছিলেন শেগোফতা নাসরিন কুইন, আহসানুল হক, তাহিরা কিবরিয়া, সেলিম হোসেন, সাবরিনা চৌধুরী ডোণা ও তাউহিদুল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV