Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মঙ্গলগ্রহে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী লুলু ফেরদৌস

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: December 22, 2014 | 10:50 PM

নেয়ামত হোসেন : মঙ্গলগ্রহে যাচ্ছেন বাংলাদেশের চাঁদপুরের মেয়ে লুলু ফেরদৌস। একটি ডাচ প্রতিষ্ঠানের উদ্যোগে ২০২৫ সাল নাগাদ সেখানে বসতি গড়ার কার্যক্রম চলছে। প্রথম দফায় নাম ঘোষিত মাত্র চারজনের একজন ৩৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী লুলু ফেরদৌস। তিনি বাংলাদেশের ভূতত্ত্ব বিভাগের সাবেক পরিচালক অহিদুর রহমান খানের মেয়ে। মা রেজিয়া সুলতানা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে। জানা যায়, ছোটবেলা থেকেই লুলুর মহাকাশ নিয়ে আগ্রহ। সে লক্ষ্যে ২০০৭ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তিনি এয়ার ট্রান্সপোর্টেশন অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। যোগ দেন নাসার বিশেষ গবেষক হিসেবে। মঙ্গলগ্রহে যাত্রার এই প্রকল্পে প্রথম দফায় দুই লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল। মোট ২৪ জন নভোচারী নিয়ে মঙ্গলের উদ্দেশে দীর্ঘ সাত মাসের যাত্রা শুরু হবে। নাম ঘোষিত চারজনের একজন হওয়া লুলু ফেরদৌস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। এই প্রকল্পে শুধু একমুখী টিকিট দেওয়া হলেও আমি বিচলিত নই। আমি এটাকে উপভোগ করছি। আমার পরিবার শুনে অবাক হয়েছিল। প্রথমে আমাকে না করলেও, আমি জানি তারা এক সময় আমাকে নিয়ে গর্ব করবেন।’ বাছাই করা নভোচারীদের মহাকাশ যান চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখানে অবস্থান করে কীভাবে নিজেকে বিরূপ আবহাওয়ায় টিকিয়ে রাখা যায়, সেই প্রশিক্ষণও দেওয়া হবে। উত্তর বালিয়া গ্রামের জাহিদ হোসেন খান বলেন, ‘লুলু ফেরদৌসের বাবা-মা ঢাকার মোহাম্মদপুরে থাকেন। চাকরির সুবাদে লুলু ফেরদৌস থাকেন যুক্তরাষ্ট্রে। তার একমাত্র ছোট ভাই ইমরান সিঙ্গাপুরে পড়াশোনা করছেন।’ বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের। লুলু ফেরদৌস চাঁদপুরের কৃতী সন্তান। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনটির জন্য, যেদিন তার প্রচেষ্টা সফল হবে। আমরা জাঁকজমকভাবে দিনটি পালন করব।’বিডি-প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV